Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Chhattisgarh Accident: ছত্তিসগড়ে ট্রেলার-ট্রাক দুর্ঘটনায় নিহত ১৩, সকলেই নারী ও শিশু

নিহত ও আহতরা ট্রাকের যাত্রী ছিলেন। তারা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন।

Chhattisgarh Accident: ছত্তিসগড়ে ট্রেলার-ট্রাক দুর্ঘটনায় নিহত ১৩, সকলেই নারী ও শিশু

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 12 May 2025 08:46

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের (Chhattisgarh) রায়পুরে (Raipur) ট্রাক ও ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে (Truck-Trailer collision) ১৩ জন মারা (13 people died) গিয়েছে। গুরুতর আহত ১১ জনের চিকিৎসা চলছে রায়পুর হাসপাতালে। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতরা সকলেই নারী ও শিশু (all deceased and injured are women and children) ।

নিহত ও আহতরা ট্রাকের যাত্রী ছিলেন। তারা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনা ঘটে রায়পুর-বালোদাবাজার (Raipur-Balodabazar Road) রোডের সারাগাঁও গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, রায়পুর জেলারই চাউতদ গ্রাম থেকে একদল গ্রামবাসী বাঁশরী গ্রামে গিয়েছিলেন অনুষ্ঠানে যোগ দিতে।

জেলা শাসক গৌরভ সিং জানান, কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে তা এখনও স্পষ্ট হয়নি। আহতদের ছত্তীসগড়ের রাজধানী রায়পুরের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bhimrao Ambedkar Medical college hospital) ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কোনও একটি গাড়ির ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া কোনও গাড়ির চালকের ঘুমিয়ে পডাও দুর্ঘটনার কারণ হতে পারে।


```