Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গায়ের জোরে আটকানোর মানসিকতা, কিন্তু পারবেন না!' এসআইআর নিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ

এনআরসি, সিএএ-র মতো এসআইআর ইস্যুতেও 'না' বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টত জানিয়েছেন, তিনি বাংলায় তা হতে দেবেন না। 

'গায়ের জোরে আটকানোর মানসিকতা, কিন্তু পারবেন না!' এসআইআর নিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ

দিলীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 August 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর ইস্যুতে (SIR) রাজ্য সরকার (State Govt) এবং নির্বাচন কমিশন (ECI) সংঘাত কার্যত তুঙ্গে পৌঁছেছে। কমিশন আপাতত যে নির্দেশ দিয়েছিল তা মানেনি নবান্ন। পাল্টা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করে তাঁরা। বুধবার দিল্লি গেছিলেন মুখ্যসচিব। এরপর কমিশনের নির্দেশ মেনে কাজ হবে কিনা, সে নিয়ে চর্চা চলছে। এরই মাঝে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) খোঁচা, তৃণমূল সরকারের মানসিকতাই হচ্ছে ঝগড়া করে সব আটকে দেওয়া।

এনআরসি, সিএএ-র মতো এসআইআর ইস্যুতেও 'না' বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্টত জানিয়েছেন, তিনি বাংলায় তা হতে দেবেন না। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার মত, লোকসভা এবং কেন্দ্রের সরকার ভেঙে দিয়ে গোটা দেশজুড়ে এসআইআর করতে হবে। বিষয়টি নিয়ে যখন রাজ্য-রাজনীতি সরগরম তখন দিলীপের বক্তব্য, 'মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের এটাই মানসিকতা। তাঁরা ঝগড়া করে সব আটকে দিতে চান।'

সংবাদমাধ্যমের দিলীপ বলেন, ''নির্বাচন কমিশন সাড়া দেশে সুষ্ঠুভাবে ভোট করতে চায়। তাতে বাধা হচ্ছে ভোটার তালিকায় ত্রুটি এবং বিদেশি ভোটার। সেক্ষেত্রে ভোটার লিস্ট পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে বিরোধিতা করে ভাবছেন গায়ের জোরে সব আটকে দেবেন। তবে আজ পর্যন্ত কিছু আটকাতে পারেননি, এবারও পারবেন না।'' ভবিষ্যতে দরকার পড়লে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছেন বিজেপি নেতা।

বাংলা আদৌ এসআইআর হবে কিনা, তা নিয়ে জল্পনা এখনও বহাল। এই প্রসঙ্গে দিলীপের স্পষ্ট কথা, ''কেন্দ্রীয় ফোর্স দিয়ে দরকার হলে সুস্থ পরিবেশে নির্বাচন হবে, এসআইআর-ও হবে।'' আর এইভাবে যে বিষয়টি আটকানোর চেষ্টা হচ্ছে সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও তলব করতে পারে বলে হুঁশিয়ারি তাঁর।

এই বিষয় নিয়ে বুধবারও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ।  বলেন, ''পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যত গন্ডগোল হয়েছে তা করেছেন এখানকারই কর্মচারীরা। তারাই সরকারের অঙ্গুলিহেলনে কাজ করেন। আর তাদের অভিভাবক মুখ্যসচিব। সুতরাং সব জবাব তাঁকেই দিতে হবে।'' তাঁর কটাক্ষ, 'তৃণমূল সরকারই ভুয়ো ভোটার তৈরি করছে'। 


```