Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'তৃণমূল সরকারই ভুয়ো ভোটার তৈরি করছে', মুখ্যসচিবকে তলবের ঘটনায় মমতাকে নিশানা দিলীপের

ভিনরাজ্য বাঙালি হেনস্থা ইস্যুতে দিলীপের সাফ কথা, তারা আদতে বাঙালি না বাংলাদেশি সেটা আগে জানা দরকার। সারা ভারতবর্ষে এমন লক্ষ লক্ষ শ্রমিক রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে এবং ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কাজ করছে। 

'তৃণমূল সরকারই ভুয়ো ভোটার তৈরি করছে', মুখ্যসচিবকে তলবের ঘটনায় মমতাকে নিশানা দিলীপের

দিলীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভোটার (Fake Voters) বানাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার (TMC Govt)। দেশজুড়ে বহু বাংলাদেশি শ্রমিক ছড়িয়ে পড়েছে যারা জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়েছে। পরোখ করে দেখতে হবে তারা বাংলাদেশি না বাংলাভাষী - বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) মনে করেন এমনটাই। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর (SIR) ইস্যুতে এভাবেই বাংলার শাসক দলকে নিশানা করেন দিলীপ।

বিহারের পর বাংলায় এসআইআর হওয়া নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন (ECI) বাংলার একাধিক ডব্লিউ বি সি এস অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে। তবে নবান্ন তাতে মান্যতা না দিয়ে ভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার ফলে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করা হয়েছে। বুধবারই সেই তলবে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন।

দিলীপ এই ইস্যুতে বলেন, ''পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যত গন্ডগোল হয়েছে তা করেছেন এখানকারই কর্মচারীরা। তারাই সরকারের অঙ্গুলিহেলনে কাজ করেন। আর তাদের অভিভাবক মুখ্যসচিব। সুতরাং সব জবাব তাঁকেই দিতে হবে।'' এই প্রসঙ্গে দিলীপের হুঁশিয়ারি, বিষয়টি মুখ্যসচিব পর্যন্ত এসে গেছে, আগামী দিনে মুখ্যমন্ত্রী পর্যন্তও যেতে পারে। কারণ ওপর থেকে এগুলি করানো হয়েছে।

ভিনরাজ্য বাঙালি হেনস্থা ইস্যুতে দিলীপের সাফ কথা, তারা আদতে বাঙালি না বাংলাদেশি সেটা আগে জানা দরকার। সারা ভারতবর্ষে এমন লক্ষ লক্ষ শ্রমিক রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে এবং ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কাজ করছে। আর বাংলায় এই সমস্যা সবথেকে বেশি এবং বিষয়টির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস সরকার। তারাই ভুয়ো ভোটার বানিয়ে ছড়িয়ে দিচ্ছে।

আরজি কর ইস্যুতে নবান্ন অভিযান প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। শনিবার, অভিযানের দিন নির্যাতিতার বাবা-মা আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁর বক্তব্য, ঘটনাটি দুঃখজনক। পুলিশের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। আরও নজরদারির প্রয়োজন ছিল। 


```