Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

'টাকাটা আসবে কোথা থেকে?' চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন দিলীপের

রবিবার নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

'টাকাটা আসবে কোথা থেকে?' চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 29 April 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: 'কোন অধিকারে টাকা দেওয়া হবে শিক্ষাকর্মীদের?' প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাকরিহারা গ্রুপ ডি ও গ্রুপ সি-এর কর্মীদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এনিয়েই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি নেতা। 

রবিবার নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এই ভাতাটা কোন অধিকারে দিচ্ছেন? কতদিন দেবেন? চাকরি পেয়েছেন ৩০-৩৫ বছরের জন্য। ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে!' 

যোগ্য শিক্ষকদের অধিকার নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। বললেন, "শিক্ষকরা কী দোষ করলেন? তাঁরা তো বেশি পড়াশোনা করেছেন। তাঁরা ভালো স্টুডেন্ট তাই শিক্ষক হয়েছেন। তাঁদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না? বরং সাজা দেওয়া হচ্ছে।" প্রসঙ্গত, শনিবার মুখ্যসচিব মনোজ পন্থের ফোনে চাকরিহারা শিক্ষাকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীরা মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর ভারত সরকার বড় কিছু পদক্ষেপ করেছে। যার মধ্যে অন্যতম সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty ) স্থগিত রাখা। এরপরই প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়েছেন, 'সিন্ধু আমাদের। এখানে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।' 

এই নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, 'রক্ত তো পাকিস্তানে বইছে। কখনও আল কায়দা হামলা করছে, কখনও আফগানিস্তান হামলা করছে। আমরাও যে মারতে পাড়ি, তার কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। এই ধরনের কথা বলা ওদের (পাকিস্তান) পুরনো স্বভাব।' তিনি আরও বলেন, "যে দেশ বেয়ারা হয় তাঁদের টাইট দেওয়ার বেশ কিছু রাস্তা আছে। প্রথম, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তাঁদেরকে 'ভাতে মারা'। কেউ যুদ্ধ চাইছে না। কিন্তু প্রতিবেশী দেশ এরকম হলে বিপদ থাকবেই। তাদের ধীরে ধীরে বুঝিয়ে দিতে হবে।" ভারত যে আরও বড় পদক্ষেপের কথা ভাবছে সেই ইঙ্গিতও মিলল দিলীপ ঘোষের কথায়। 

পহেলগাম হামলার পর শাহবাজ শরিফ জানিয়েছেন, তারা ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। এনিয়ে বিজেপি নেতার প্রতিক্রিয়া, "ওদের সঙ্গে কে বসতে চায়? কারা তাদের সঙ্গে আলোচনায় বসে সময় নষ্ট করবে। সিমলা চুক্তি কারা উল্লঙ্ঘন করেছে। সেই সময় পার হয়ে গিয়েছে। এবার অ্যাকশনের সময়।"


```