Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

'ক্ষতচিহ্ন সারিয়ে ফেলার সময় দিয়েছেন', মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সফরকে তীব্র কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

'ক্ষতচিহ্ন সারিয়ে ফেলার সময় দিয়েছেন', মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ দিলীপের

গ্রাফিক্স-দ্য ওয়াল

শেষ আপডেট: 5 May 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে বিগত কিছু সময় ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বললেই চলে। এরইমধ্যে সোমবার তিনদিনের মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Dilip Ghosh on Mamata Banerjee's Murshidabad Tour)। মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।  

এদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সমস্ত পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য তিনি (মুখ্যমন্ত্রী) সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি সারাই করতে তাঁর অফিসাররা দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে যেন কোনও দাঙ্গার ক্ষতচিহ্ন না থাকে। যেসমস্ত গাড়ি পুড়ছে, সেইসব সরিয়ে ফেলা হয়েছে।' যোগ করেন, "সবকিছু ধামাচাপা দিয়ে উনি দেখাবেন যে কিছুই হয়নি। ওনার দলের নেতারা যেমন বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে।" 

দিলীপ ঘোষ আরও বলেন, "এখন আর মানুষের ক্ষত দূর হবে না। উনি যদি দু-একদিনের মধ্যে যেতেন, লোক ওনাকে বিশ্বাস করতে পারত। এখন মুর্শিদাবাদের লোক এখন আর বিশ্বাস করে না। কারণ তাঁরা বারবার প্রতারিত হচ্ছেন। সুযোগ পেলেই হিন্দুদের বাড়ি ছাড়া করা হচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।"

মুর্শিদাবাদের (Murshidabad) অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এই সরকারি বিষয় নিয়ে কিছু বলতে চাননি বিজেপি নেতা। 

রাজ্যে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরানোর দাবিতে সোমবার কর্মসূচি বঙ্গ বিজেপির। এনিয়ে দিলীপ বলেন, "অনেকে অনলাইনে বিয়ে করে ফেলেছে। এখানে বাচ্চা রেখে চলে যাচ্ছে। পাকিস্তানি বাড়ানোর চেষ্টা চলছে। এখানকার মহিলারা পাকিস্তানিদের বিয়ে করছেন। কোনও পাকিস্তানিদের থাকতে দেওয়া হবে না।' তবে কেবল পাকিস্তানি নয় বাংলাদেশের নাগরিকদেরও একে একে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

ওয়াকফ অশান্তিতে জাফরাবাদে খুন হন বাবা-ছেলে। নিহতদের স্ত্রী, বৌমা ও তাঁর সন্তান সল্টলেকের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাঁদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ এনেছে বিজেপি। এনিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "বিজেপির কার্যকরতারা দেখছেন তাঁরা যাতে মুখ না খোলেন তাঁদের চাপ দেওয়া হচ্ছে। এটা আমরা করতে দেব না।"


```