Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রায়নার ভিন্ন মেজাজে দিলীপ ঘোষ, ফকিরপুরে মাছ ধরলেন বিজেপি নেতা

রায়নার ফকিরপুরে মাছ ধরলেন দিলীপ ঘোষ। 

রায়নার ভিন্ন মেজাজে দিলীপ ঘোষ, ফকিরপুরে মাছ ধরলেন বিজেপি নেতা

শেষ আপডেট: 27 May 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রায়নার ফকিরপুরে মাছ ধরলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার ফকিরপুর গ্রামে বাংলা ধারাবাহিকের অভিনেতা রাজ দে'র বাড়িতে কালীপুজো হয়। সেখানেই ভিন্ন মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা। রাজনীতির মানুষ দিলাপ ঘোষকে এদিন তাঁকে দেখা গেল পুকুর পাড়ে মাছ ধরতে।

এদিন দিলীপবাবুর সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপির রাজ্য মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপি নেতা পিন্টু সাম এবং রায়না ও খণ্ডঘোষের একাধিক বিজেপি নেতা-নেত্রী।

দিলীপ ঘোষের মাছ ধরা দেখতে পুকুর পাড়ে ভিড় জমিয়েছিলেন গ্রামের মানুষজন। তবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে এদিন মুখ খোলেননি তিনি। শুধু বলেন, "সব সময় রাজনীতি নয়।" এর থেকে বোঝা যায়, কালীপুজোর উৎসবে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সময় উপভোগ করতেই আগ্রহী ছিলেন।

জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "উনি মাছ ধরতে এসেছিলেন। তা ভালো কথা। রাজনীতির বাইরেও উনি মানুষ। এমনিতেই বিজেপির হাল খারাপ। নেতাদের এবার মাছ ধরেই সময় কাটাতে হবে।"

তবে দিলীপ ঘোষ এদিন একাই এসেছিলেন। সঙ্গে ছিলেন না তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করেছেন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি। আর তারপর থেকেই দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে এড়িয়ে চলার কৌশল নেন। কিন্তু গত কয়েকদিন একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি। কর্মসূচি করেছেন খড়গপুর, বেলদা ও দাঁতনে।


```