Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপের! স্রেফ 'কমেন্ট' করে কী লাভ! করে দেখান দেখি

অভিষেকের সম্পত্তির বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সোমবার সন্ধেয় হাইকোর্ট পাড়া থেকে বিচারপতি বলেছিলেন, “আমি এই নিয়ে ২ বার সরকারের কাছে জানতে চাইছি, নিয়োগ দুর্নীতির মামলা আটকাতে সরকার এখনও পর্যন্ত কত টাকা খরচ করেছে? এরপরও জবাব না পেলে যথাযথ জায়গা থেকে জানতে চাইব।”

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপের! স্রেফ 'কমেন্ট' করে কী লাভ! করে দেখান দেখি

শেষ আপডেট: 9 January 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সোমবার কলকাতা হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বলেছিলেন, "আমার মনে একটা প্রশ্ন জাগে। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তাঁর সম্পত্তির পরিমাণ কত? সোশাল মিডিয়ায় সেটা পোস্ট করতে পারবেন?”

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই প্রশ্নের সূত্র ধরেই মঙ্গলবার বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “এর আগেও এ ব্যাপারে একাধিকবার বিচারপতি মন্তব্য করেছেন। কিন্তু লাভ কী হয়েছে? এত সম্পত্তি কোথা থেকে এসেছে। সোর্স কী! হিসাব জানাতে হবে। কিন্তু কী করতে পেরেছেন! করে দেখাতে হবে তো?”

প্রসঙ্গত, অভিষেকের সম্পত্তির বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সোমবার সন্ধেয় হাইকোর্ট পাড়া থেকে বিচারপতি বলেছিলেন, “আমি এই নিয়ে ২ বার সরকারের কাছে জানতে চাইছি, নিয়োগ দুর্নীতির মামলা আটকাতে সরকার এখনও পর্যন্ত কত টাকা খরচ করেছে? এরপরও জবাব না পেলে যথাযথ জায়গা থেকে জানতে চাইব।”

অর্থাৎ বিচারপতির চেয়ারে বসে এ ব্যাপারে বিচারপতি নির্দেশ দিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ওই মহলের মতে, দিলীপ এদিন বোঝাতে চেয়েছেন, তিনি তো বিচারপতি। তা হলে আইনের চেয়ারে বসে কেন এ ব্যাপারে কড়া পদক্ষেপ করছেন না।

দিলীপের কথায়, “২-৪জন ফালতু লোক দেশের মানুষের করের হাজার হাজার কোটি টাকা লুঠ করবে। সম্পত্তি কিনবে, আবার আদালতে গিয়ে জামিন পেয়ে যাবে। এরপরও কি মানুষের আস্থা, শ্রদ্ধা থাকবে?”

জবাবও দিয়েছেন দিলীপ নিজেই, “সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে আইন আদালতের উপর থেকে। এখন আইন, আদালত সব প্রশ্নের মুখে। স্বাভাবিকভাবেই সিস্টেমের প্রতি মানুষের বিশ্বাস চলে যাচ্ছে।”


```