Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিজিটাল যুগে নতুন জোয়ার: পার্সেল বিপ্লবে রাজস্ব ঘাটতি কাটাতে চায় India Post

ডাক বিভাগের হিসেব অনুযায়ী, বর্তমানে পার্সেল সার্ভিসের বাজার দ্রুত বাড়ছে, এবং সেই বাজারে বড় অংশ দখল করতে পারলে India Post আবারও লাভজনক অবস্থানে ফিরতে পারে।

ডিজিটাল যুগে নতুন জোয়ার: পার্সেল বিপ্লবে রাজস্ব ঘাটতি কাটাতে চায় India Post

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 December 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রাচীনতম সরকারি পরিষেবা সংস্থাগুলির অন্যতম ডাক বিভাগ (India Post) আবারও বড় রদবদলের পথে। দীর্ঘদিন ধরে রাজস্ব ঘাটতির (Revenue Shortfall) মুখে থাকা India Post এবার স্পষ্ট করে জানাল—আগামী তিন বছরের মধ্যেই পার্সেল ও মেইল পরিষেবা থেকেই মোট আয়ের প্রায় ৭৫ শতাংশ জোগাড় করতে হবে। ঠিক সেই লক্ষ্যেই চলছে ‘ট্রান্সফরমেশন ড্রাইভ’।

বিভাগের শীর্ষকর্তাদের মতে, গত কয়েক বছরে সিদ্ধান্তমূলক পরিবর্তন না আনলে রাজস্ব ঘাটতি আরও বাড়বে। তাই এবার নতুন করে জোর দেওয়া হচ্ছে দ্রুত পার্সেল ডেলিভারি, ই-কমার্স লজিস্টিকস, আন্তর্জাতিক রফতানির বিশেষ পরিষেবা, আধুনিক ট্র্যাকিং ব্যবস্থা ও রাষ্ট্রায়ত্ত নেটওয়ার্ককে আরও বাণিজ্যিকভাবে ব্যবহারের দিকে। ইতিমধ্যেই বিভিন্ন সর্কেলে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে 'অটো-সোর্টিং সিস্টেম' এবং 'টাইম-ডিফাইন্ড ডেলিভারি মডেল'।

ডাক বিভাগের হিসেব অনুযায়ী, বর্তমানে পার্সেল সার্ভিসের বাজার দ্রুত বাড়ছে, এবং সেই বাজারে বড় অংশ দখল করতে পারলে India Post আবারও লাভজনক অবস্থানে ফিরতে পারে। তার জন্যই ১.৫ লক্ষেরও বেশি পোস্ট অফিস, গ্রামীণ ডাকসেবক নেটওয়ার্ক ও ৬ লক্ষ পোস্টাল কর্মীকে আধুনিক পরিষেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে বৃহত্তর চুক্তি, MSME-দের জন্য বিশেষ প্যাকেজিং-লজিস্টিকস পরিষেবা এবং বিদেশে রপ্তানির জন্য ‘ইন্ডিয়া পোস্ট এক্সপোর্ট প্যাক’–এর মতো নতুন উদ্যোগও আসছে।

বিভাগ জানাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই ঘাটতি অনেকটাই কমে আসবে। লক্ষ্য অর্জন হলে বার্ষিক রাজস্ব কয়েক হাজার কোটি বাড়তে পারে। অন্যদিকে, কর্মীসংখ্যা কমিয়ে আনার বদলে তাদের প্রশিক্ষণ, ডিজিটাল কাজের দক্ষতা এবং পরিষেবা-ক্ষমতা বৃদ্ধির দিকেই জোর দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক।

ডাক বিভাগের এক আধিকারিক বলেন, “আমাদের শক্তি আমাদের নেটওয়ার্ক। সেটিকে আধুনিক ব্যবসায়িক মডেলের সঙ্গে যুক্ত করতে পারলেই India Post আবারও দেশের সেরা লজিস্টিক পরিষেবা হয়ে উঠতে পারে।”


```