Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

৬০ জন যাত্রী নিয়ে দিঘায় পৌঁছনোর আগেই রাস্তায় পাল্টি খেল বাস!

দিঘায় পৌঁছনোর আগে পথে উল্টে গেল সরকারি বাস। তাতে শিশু সহ ৬০ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। 

৬০ জন যাত্রী নিয়ে দিঘায় পৌঁছনোর আগেই রাস্তায় পাল্টি খেল বাস!

শেষ আপডেট: 19 February 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় পৌঁছনোর আগে পথে উল্টে গেল সরকারি বাস। তাতে শিশু সহ ৬০ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে এসবিএসটিসির একটি বাস দিঘার দিকে আসছিল। কাঁথির বেলদা রোডের পাশে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে আসা বাসটি আচমকাই পাল্টি খায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের মানুষ। বাসে আটকে থাকা যাত্রীরা বাইরে বেরনোর জন্য চিৎকার করতে থাকেন। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের বের করতে সাহায্যের হাত এগিয়ে দেন বাসিন্দারা। খবর পেয়ে পরে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা আহতদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে। কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

অনেকের অনুমান, ড্রাইভারের ঘুম চলে আসার কারণেই এই দুঘর্টনা ঘটেছে। আবার অনেকের ধারণা, সোমবার ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। সেই কারণেই দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

কাঁথি হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা যাত্রীদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।


```