Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

দিঘাগামী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭, দুই চালকের অবস্থা আশঙ্কাজনক

বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদেরও হেঁড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 দিঘাগামী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭, দুই চালকের অবস্থা আশঙ্কাজনক

দুর্ঘটনাগ্রস্ত কন্টেনার

শেষ আপডেট: 16 June 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোরগোল পড়ল পূর্ব মেদিনীপুরের কৃষ্ণনগরে। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় দিঘাগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনারের। ঘটনায় গুরুতর জখম হন বাসের দুই চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হেঁড়িয়া হাসপাতালে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদেরও হেঁড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে খবর, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল নিয়ন্ত্রণে আনে তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড গতিতে ছুটছিল কন্টেনারটি। নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে দু'টি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 
 


```