Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'জ্বর হয়েছিল, আমার বৌ বলল...' এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে আশ্চর্য রক্ষা গুজরাতের চিকিৎসকের

জ্বর ও স্ত্রীর অনুরোধে ১২ জুনের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার টিকিট বাতিল করেন গুজরাতের ডক্টর উমঙ্গ প্যাটেল। ওই বিমান ভেঙেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু হয় ২৪১ জন যাত্রীর।
 

'জ্বর হয়েছিল, আমার বৌ বলল...' এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে আশ্চর্য রক্ষা গুজরাতের চিকিৎসকের

ডক্টর উমঙ্গ প্যাটেল।

শেষ আপডেট: 16 June 2025 11:13

দ্য ওয়াল ব্যুরো: সামান্য শরীর খারাপ, ছোট্ট অনুরোধ, সময়তো একটি সিদ্ধান্ত—এটাই বদলে দিল গুজরাতের এক চিকিৎসকের জীবন। বদলে দিল নয়, বলা ভাল, বাঁচিয়ে দিল। স্ত্রী ও পরিবারের অনুরোধে ১২ জুন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বাতিল করেছিলেন গুজরাতের চিকিৎসক, উমঙ্গ প্যাটেল। সেই একই ফ্লাইট, যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে পড়ে ডাক্তারি হোস্টেলের ওপর। প্রাণ হারান ২৪১ জন যাত্রী ও আরও অন্তত ১০ জন।

৪০ বছর বয়সি ডা. উমঙ্গ প্যাটেল ইংল্যান্ডের নর্থ্যাম্পটনের বাসিন্দা। গত ২৪ মে স্ত্রী, সন্তান, ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে গুজরাতের মহীসাগর জেলার কৈডাম গ্রামে এসেছিলেন, নিজের বাড়িতে। ফিরে যাওয়ার কথা ছিল ১২ জুনে, একা। কিন্তু সব বদলে যায় ৯ জুনে।

ডক্টর প্যাটেল বলেন, 'শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে হঠাৎ জ্বর আসে আমার। খুব দুর্বল লাগছিল। বৌ অনুরোধ করে বলল, এই অবস্থায় লন্ডন যেও না। আমিও একটু দোনোমোনো করলেও, শেষমেশ বৌয়ের কথা শুনে ১২ জুনের টিকিট বাতিল করে দিলাম, ১৫ জুনের জন্য নতুন টিকিট কাটলাম। তারপরই শুনি সেই বিমানটি ভেঙে পড়েছে।'

ঘটনাটি জানাজানি হতেই গ্রামের বহু মানুষ ছুটে আসেন তাঁদের দেখতে। মানসিক শক্তি জোগানোর চেষ্টা করেন প্যাটেল পরিবারকে।

ডক্টর উমঙ্গ জানান, গত পাঁচ বছর ধরে তিনি নর্থ্যাম্পটনে বাস করছেন। জুনের ২ তারিখে প্রথমে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় তাঁর বাবা স্ট্রোকে আক্রান্ত হওয়ায় সেই ফ্লাইট বাতিল করতে হয়, ১২ তারিখের টিকিট কাটা হয়। এর পরে ৯ জুন তিনি যখন স্ত্রীকে তাঁর শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যান, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এর ফলে স্ত্রী ও বাবা-মা, সকলেই অনুরোধ করেন, তিনি যেন এই অবস্থায় ১২ তারিখের ফ্লাইটে না ফেরেন।

তিনি আরও জানান, ২৪ মে তাঁরা যে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে লন্ডন থেকে আহমেদাবাদে আসেন, সেই ফ্লাইটে যদিও কোনও বড় ত্রুটি ছিল না, তবে মিডিয়া প্লেয়ারের কিছু সুইচ ভাঙা ছিল এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম কাজ করছিল না।

সে যাই হোক, ১২ তারিখের টিকিট বাতিল করার সিদ্ধান্তটির দিকে আজ যখন তিনি ফিরে তাকান, শিউরে উঠে ভাবেন, ভাগ্যিস! তাঁর কথায়, 'ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। যাঁরা ওই বিমানে ছিলেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি।'


```