Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইআইএসসি বেঙ্গালুরুতে পড়তে চায় জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা বর্ধমানের দেবদত্তা

কাটোয়া দুর্গাদাসী গার্লস হাইস্কুলের শিক্ষিকা দেবদত্তার মা। দেবদত্তা ওই স্কুলের ছাত্রী। তার মা শেলি  দাঁ বলেছেন, 'ওর লক্ষ্য আইআইএসসি বেঙ্গালুরুতে বি-টেক পড়া। 

আইআইএসসি বেঙ্গালুরুতে পড়তে চায় জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা বর্ধমানের দেবদত্তা

দেবদত্তা মাঝি

শেষ আপডেট: 2 June 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ২০২৩ এর মাধ্যমিকে প্রথম। ২০২৫ এ  উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ হওয়ার পর এবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কাটোয়ার দেবদত্তা। সোমবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা বাংলার দেবদত্তা। আইআইটি খড়্গপুর জ়োন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারীও হয়েছেন দেবদত্তা মাঝি।

কাটোয়া দুর্গাদাসী গার্লস হাইস্কুলের শিক্ষিকা দেবদত্তার মা। দেবদত্তা ওই স্কুলের ছাত্রী। তার মা শেলি  দাঁ বলেছেন, 'ওর লক্ষ্য আইআইএসসি বেঙ্গালুরুতে বি-টেক পড়া। ওর ওই সাফল্য আমাদের কাছে আনন্দের।' অঙ্ক বা কম্পিউটার নিয়ে ভবিষ্যতে পড়াশোনা ইচ্ছা রয়েছে দেবদত্তার। অঙ্ক তার প্রিয় বিষয়। তিনি জানান মাধ্যমিকে প্রথম হবার পর থেকেই পড়াশোনায় আরও মন দেন। তার লক্ষ্য ছিল সর্বভারতীয় জয়েন্টে একশোর মধ্যে থাকা। টপার হয়েই তাক লাগালেন দেবদত্তা।

২০২৫ সালের জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা হল আজই। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আইআইটি খড়গপুর জ়োন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা মাঝি। মোট ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। কমন র‍্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ১৬ নম্বরে স্থান পেয়েছেন তিনি। কমন র‍্যাঙ্ক লিস্ট অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। মোট ৩৬০-এর মধ্যে তিনি পেয়েছেন ৩৩২ নম্বর।

গত ১৮ মে, রবিবার দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হয়েছিল। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়ে থাকে। দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি খড়্গপুর জ়োন থেকে মোট ৫,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। 


```