Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Deucha Pachami: আবার উত্তেজনা, কাজ শুরু হতেই বিক্ষোভে একাংশ বাসিন্দা, বাড়ল পুলিশি পাহারা

মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই বীরভূমের দেউচা পাচামিতে (Deucha Pachami) শুরু হয়েছে কয়লা উত্তোলনের কাজ। বৃহস্পতিবার ভিত পুজো করে এর সূচনা করেন জেলাশাসক ও পুলিশ সুপার।

Deucha Pachami: আবার উত্তেজনা, কাজ শুরু হতেই বিক্ষোভে একাংশ বাসিন্দা, বাড়ল পুলিশি পাহারা

বিক্ষোভে একাংশ বাসিন্দা।

শেষ আপডেট: 7 February 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই বীরভূমের দেউচা পাচামিতে (Deucha Pachami) শুরু হয়েছে কয়লা উত্তোলনের কাজ। বৃহস্পতিবার ভিত পুজো করে এর সূচনা করেন জেলাশাসক ও পুলিশ সুপার। জেলাশাসক এও দাবি করেছিলেন, যে দেউচা পাচামির প্রকল্প নিয়ে এলাকার মানুষ খুব খুশি। পুনর্বাসন বা চাকরি নিয়ে তাদের কোনও অসন্তোষ নেই। 

স্থানীয় সূত্রের খবর, তবে রাত বাড়তেই শান্ত পরিবেশ বদলে যায়। জেলা প্রশাসন খনিমুখ থেকে পাথর সরানোর প্রক্রিয়া শুরু করতেই বৃহস্পতিবার রাতে লাঠি সোটা হাতে সেখানে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ গ্রামবাসী। শুক্রবারও তার রেশ রয়েছে। যে কারণে এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।

যার জেরে দেউচা পাচামিতে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সকলের কাজের ব্যবস্থা করা হয়নি। তবে এ ব্যাপারে জেলা প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

বুধবার বিজিবিএসের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, 'দেউচা পাচামিতে আগামী কাল থেকেই কয়লা উত্তোলন শুরু হবে। এখানে যা কয়লা রয়েছে, তাতে আগামী ১০০ বছর বিদ্যুতের খামতি থাকবে না রাজ্যে। এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। যদি কোনও শিল্প সংস্থা এখানে বিনিয়োগ করতে চান, তাহলে আমার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করুন। এরপরই বৃহস্পতিবার থেকে সেখানে খনন প্রক্রিয়া শুরু হয়। 

প্রসঙ্গত, দেউচা পাচামি নিয়ে বহু দিন ধরেই ঝামেলা চলছে পশ্চিমবঙ্গে। ১৯৯৩-৯৫ সালে, বাম শাসনের আমলে দেউচা পাচামি-সহ তিনটি কয়লা ব্লক বণ্টন করা হয়েছিল আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপকে। তবে সরকারি তরফে ব্লক পেলেও, উত্তোলনের পরিবেশ গড়ে তোলা যায়নি বহু বছর ধরে। পরবর্তীকালে এই দেউচা পাচামি কয়লা খনি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণই আগ্রহী হয়ে ওঠেন। শিল্প মহল সূত্রে শোনা যায়, কেবল গোয়েঙ্কা নয়, ওই খনি নিয়ে আগ্রহ রয়েছে আদানি শিল্পগোষ্ঠীরও।

বিস্তর টানাপড়েনের পরে অবশেষে স্থানীয়দের রোষ প্রশমিত করে, গত বছর থেকেই ক্ষতিপূরণের চেক দেওয়া শুরু হয় জমিদাতাদের এর পরে গত মাসেই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে দেউচা পাচামি প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ভরা বৈঠকে জেলাশাসকের উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন, ‘দেউচা পাচামির জন্য যখন জমি নেওয়া হল কেন খাপছাড়া ভাবে নেওয়া হল? কেন কনটিগুইটি দেখা হল না?'

মুখ্যমন্ত্রীর ওই ধমকের পরই নড়ে বসে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তারা। সশরীরে বোলপুরে পৌঁছন মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখান থেকে মহম্মদবাজার বিডিও অফিসে পৌঁছে বীরভূমের জেলাশাসক, জেলা সভাপতি এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন মুখ্যসচিব এবং ডিজি।  

সম্প্রতি চাকরি, পুনর্বাসন-সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন দেউচা পাচামি প্রকল্প লাগোয়া এলাকার বাসিন্দারা। নতুন করে বিক্ষোভের জেরে স্পষ্ট, সেই সমস্যা এখনও মেটেনি।


```