Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার, অক্টোবরেই শুরু হতে পারে SIR প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি—আগামী বছরে ভোট। ফলে এই রাজ্যগুলিতেই আগে SIR শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

বাংলায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার, অক্টোবরেই শুরু হতে পারে SIR প্রক্রিয়া

জ্ঞানেশ ভারতী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 September 2025 07:11

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে SIR (Summary Intensive Revision) নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী (Deputy Election Commissioner)। সূত্রের খবর, আগামী ১৭ সেপ্টেম্বর বাংলায় পৌঁছতে পারেন তিনি (West Bengal, October)। জেলা পরিদর্শনও করবেন বলে জানা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা, অক্টোবরেই রাজ্যে শুরু হয়ে যেতে পারে SIR প্রক্রিয়া।

রাজ্য সরকারের তরফে আগে থেকেই দাবি করা হয়েছিল, SIR-এ নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ড-কেও স্বীকৃতি দেওয়া হোক। ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে জানানো হয়েছিল, আধার ও রেশন কার্ডের পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডকেও নাগরিকত্বের নথি হিসেবে যুক্ত করা হোক। তবে নির্বাচন কমিশন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, বিহারের পর এবার দেশজুড়ে SIR চালু করার পথে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলতে হবে। অক্টোবরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। তার পরই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

বুধবার দেশের সব রাজ্যের CEO-দের নিয়ে বৈঠকে বসেছিলেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, পাঁচটি রাজ্যে—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি—আগামী বছরে ভোট। ফলে এই রাজ্যগুলিতেই আগে SIR শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।


```