Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

ডেঙ্গি আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতায়! রাজ্যে আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক রোগীর মৃত্যু হল কলকাতার (Kolkata)। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা প্রিয়া রায় ডেঙ্গি উপসর্গ নিয়ে সোমবার রাতে এমআর বাঙুরে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর।

ডেঙ্গি আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতায়! রাজ্যে আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে

শেষ আপডেট: 26 September 2023 12:02

দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক রোগীর মৃত্যু হল কলকাতার (Kolkata)। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা প্রিয়া রায় ডেঙ্গি উপসর্গ নিয়ে সোমবার রাতে এমআর বাঙুরে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর।

জানা গেছে, বাঁশদ্রোণীর খানপুরের বাসিন্দা প্রিয়া। দিন কয়েক আগেই প্রবল জ্বরে আক্রান্ত হন তিনি। তারপর পরীক্ষা করাতেই ডেঙ্গি ধরা পড়ে। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে প্রিয়া নামে এক মহিলাকে ভর্তি করা হয়। সে সময় তাঁর শরীরে ডেঙ্গি সিনড্রোম ছিল। বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করা হয়।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয়ার। চিকিৎসকদের কথায়, বাড়িতে রোগীর পর্যবেক্ষণ ঠিক হয়নি। যখন হাসপাতালে আনা হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রায় কিছুই করার ছিল না। প্লেটলেট অনেকেই নেমে গিয়েছিল। কয়েক ইউনিট প্লেটলেট দেওয়া হলেও কাজের কাজ হয়নি।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতার মতো জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই। ডেঙ্গি প্রতিরোধে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। কলকাতা পুরসভাও ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন কাজ করছে। সেইসঙ্গে বারবার মানুষের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনও করছে।

এদিনই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন ২২ জন বিধায়ক। যদিও তাঁদের কাউকেই স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গেটের বাইরেই শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: ডেঙ্গি রোধে ক্লাবের কর্তব্য


```