Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১০০ দিনের টাকা চাওয়ায় দিল্লি পুলিশকে দিয়ে মিথ্যে মামলা করাচ্ছে, বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

এদিন মেদিনীপুরে সরকারি পরিষেবা বিতরণ অনুষ্ঠান থেকে এ ব্যাপারে সরব হন মমতা।

১০০ দিনের টাকা চাওয়ায় দিল্লি পুলিশকে দিয়ে মিথ্যে মামলা করাচ্ছে, বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 22 April 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করায় তৃণমূলের নেতা, কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মেদিনীপুরে সরকারি পরিষেবা বিতরণ অনুষ্ঠান থেকে এ ব্যাপারে সরব হন মমতা। তাঁর অভিযোগ, গতবছর বিভিন্ন দাবিদাওয়াতে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদরা। ওই ঘটনায় তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ।


শুধু এ ঘটনা নয়, এর আগেও দিল্লির পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় তৃণমূলের নেতা, কর্মীদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ দিনের প্রকল্পে কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। ২৭০০ কোটি টাকা আমরা দিয়েছি। নিজেদের হকের টাকা চাইতে আমাদের লোকেরা দিল্লিতে গিয়েছিল আন্দোলন করতে। দিল্লি পুলিশ এখন তাদের নামে এফআইআর করে দিল্লিতে ডেকে পাঠাচ্ছে।"

মুখ্যমন্ত্রী মেদিনীপুরে একথা বলার কিছু পরেই দিল্লি পুলিশের বিরুদ্ধে রাজধানীতে সরব হন তৃণমূলের নেতা, সাংসদরা। ২০২৪-এর এপ্রিলে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্না অবস্থানে বসেছিলেন তৃণমূলের সাংসদ এবং নেতারা।

অভিযোগ, বিনা অনুমতিতে ওই কর্মসূচি করার অভিযোগে ১০ সাংসদ এবং নেতার বিরুদ্ধে পুলিশের অভিযোগের ভিত্তিতে সমন জারি করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। মামলা করা হয়েছে, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত গোখলে , সাগরিকা ঘোষ, সুদীপ রাহা সহ মোট ১০ জনের বিরুদ্ধে। আগামী ৩০ এপ্রিল তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।


```