Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

বিকিনি, চুমু, যৌনতার পর কামরায় বসে বিড়িতে সুখটান! ফের বিতর্কে দিল্লি মেট্রো

দ্য ওয়াল ব্যুরো: মেট্রোর সিটে আরাম করে বসে বিড়িতে টান, এমন দৃশ্য ভাবতে পারেন আপনি? কিন্তু এমন ঘটনাই ঘটল দিল্লি মেট্রোয় (Delhi Metro)। ভিড় মেট্রোয় উঠে এক ব্যক্তির মনে আনন্দে বিড়িতে সুখটান দিচ্ছেন। অন্যান্য যাত্রীদের আপত্তিও তাঁর কানে

বিকিনি, চুমু, যৌনতার পর কামরায় বসে বিড়িতে সুখটান! ফের বিতর্কে দিল্লি মেট্রো

শেষ আপডেট: 26 September 2023 12:14

দ্য ওয়াল ব্যুরো: মেট্রোর সিটে আরাম করে বসে বিড়িতে টান, এমন দৃশ্য ভাবতে পারেন আপনি? কিন্তু এমন ঘটনাই ঘটল দিল্লি মেট্রোয় (Delhi Metro)। ভিড় মেট্রোয় উঠে এক ব্যক্তির মনে আনন্দে বিড়িতে সুখটান দিচ্ছেন। অন্যান্য যাত্রীদের আপত্তিও তাঁর কানে পৌঁছচ্ছে না। সম্প্রতি এমন ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে।

দিল্লি মেট্রো প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। কখনও মেট্রোয় অন্তর্বাস পরে উঠে পড়ছেন, কখনও কোনও যুগল আবার গভীর চুম্বনে মেতে উঠছেন, কেউ আবার কামরার মধ্যেই উদ্যম নাচানাচি করছেন। এমন নানা ধরনের কীর্তি প্রায়ই দিল্লি মেট্রোতে ঘটে থাকে।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ বারবারই নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু কোনওকিছুতেই যেন হুঁশ ফিরছে না যাত্রীদের। এবার দিল্লি মেট্রোতে প্রকাশ্যে বিড়ি খাওয়ার ভিডিও ভাইরাল হল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটা লোক সিটে বসে পকেট থেকে বিড়ি বের করে আগুন ধরান। তারপর টান দিতে শুরু করেন। অন্যান্য যাত্রীদের আপত্তিতেও ভ্রূক্ষেপ করছেন না ওই ব্যক্তি।

https://twitter.com/GreaterNoidaW/status/1706312088673517748

ঘটনাটি প্রকাশ্যে আসতেই দিল্লি মেট্রো কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তারা জানায়, এই ঘটনা কখনই কাম্য নয়। মেট্রোর কামরায় এই আচরণ রুখতে ফ্লাইং স্কোয়াড ব্যবহার করা হবে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

ভিডিও ভাইরাল হতেই মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। মেট্রোর কামরার মধ্যে একজন ব্যক্তির এভাবে বিড়ি খাওয়া নিয়ে তীব্র নিন্দা করেছেন অনেকেই। অনেকে আবার মেট্রোর মধ্যে ভিডিও তোলা নিয়েও আপত্তি জানিয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন দিল্লি মেট্রো কর্তৃপক্ষ চুপ করে আছেন, এইসব ব্যাপারে।

আরও পড়ুন: ড্রিম ইলেভেন, রামি সহ অনলাইন গেমিং সংস্থাকে ৫৫ হাজার কোটির করের নোটিস ডিজিজিআই-এর


```