Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গানপয়েন্টে জাগুয়ার লুট খোদ রাজধানীতে

দ্য ওয়াল ব্যুরো: বন্দুক দেখিয়ে লুট, এই দৃশ্য সাধারণত সিনেমায় দেখা যায়।  বাস্তবে হলে, খবর হয়ে যায় সেটা।  শুক্রবার রাতে এই ঘটনাই ঘটেছে দিল্লিতে।  তবে অপরাধীরা এখনও শাস্তি পায়নি।  দক্ষিণ দিল্লির আর কে পুরম অঞ্চলে এই ঘটনার কথা জানান একজন ড্রাইভ

গানপয়েন্টে জাগুয়ার লুট খোদ রাজধানীতে

শেষ আপডেট: 13 August 2019 10:38

দ্য ওয়াল ব্যুরো: বন্দুক দেখিয়ে লুট, এই দৃশ্য সাধারণত সিনেমায় দেখা যায়।  বাস্তবে হলে, খবর হয়ে যায় সেটা।  শুক্রবার রাতে এই ঘটনাই ঘটেছে দিল্লিতে।  তবে অপরাধীরা এখনও শাস্তি পায়নি।  দক্ষিণ দিল্লির আর কে পুরম অঞ্চলে এই ঘটনার কথা জানান একজন ড্রাইভার। তিনি জাগুয়ার চালাচ্ছিলেন।  তাঁর মালিককে তুলতে যাচ্ছিলেন সেখানকার একটি মল থেকে।  সে সময়েই সেই মহার্ঘ জাগুয়ারকে এসে একটি হুণ্ডাই ভার্ণা ধাক্কা দেয়।  স্বাভাবিকভাবেই সেই ধাক্কায় গাড়িতে কোনও ক্ষতি হল কি না তা দেখতে নামেন সেই ড্রাইভার।  সে সময়েই ভার্ণা থেকে দুজন নেমে এসে তাঁকে বন্দুক দেখায়।  হতচকিত হয়ে যান ড্রাইভার।  অভিযুক্তদের একজন জাগুয়ারটি নিয়ে পালিয়ে যায়, অন্যজন ভর্ণায় উঠে পালিয়ে যায়। স্থানীয় থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।  দিল্লির সব জায়গায় সন্দেহভাজনদের কারও সন্ধান পাওয়া গেলেই তাদের গ্রেফতার করা হবে বলে জানাচ্ছে পুলিশ।  এই ঘটনায় অন্য কোনও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

```