দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন সাংবাদির ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সিনিয়র সাংবাদিক প্রিয়া রামানি। তার পাল্টা হিসেবে প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন আকবর। আজ, সোমবার সেই মামলার শুনানি শুরু হবে দিল্লির আদালতে।
গত বছরের মাঝামাঝি শুরু হওয়া 'মি টু' ঝড়ে একের পর এক সামনে এসেছিল বিভিন্ন মহলের ছোটো-বড় সেলিব্রিটির নাম। অভিনেতা থেকে সামবাদিক-- কেউ বাদ যাননি যৌন হেনস্থার অভিযোগ থেকে। সেই সময়েই সকলকে চমকে দিয়ে মুখ খুলেছিলেন প্রিয়া রামানি। এবং তাঁর পরে আরও অেক মহিলা সাংবাদিক। অভিযোগ, এমজে একবর ।ৌন হেনস্থা করেছেন তাঁদের।
চাপের মুখে পড়ে অক্টোবর মাসের ১৭ তারিখে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আকবর। এর পরে তিনি নিজেই সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলায় রুজু করেন। প্রিয়া রামানিকে ডেকেও পাঠাম অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল।
প্রিয়া অবশ্য এ সব নিয়ে বিশেষ প্রতিক্রিয়াশীল হননি। ধৈর্য্য ধরেছিলেন, বিচার পাবেন বলে। গত মাসেই ফের ছোট্ট একটি টুইট করে সেই পর্ব মনে করিয় দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, "আমাদের গল্পগুলোও এবার বলার সময় এসেছে।"
এমজে আকবরের বিশাল আইনি বাহিনীর তরফে আইনজীবী গীতা লুধর এবং সন্দীপ কাপুর আদালতে জানান, তাঁদের মক্কেলের বিরুদ্ধে মিথ্যা, নোংরা এবং ভিত্তিহীন অভিযোগ এনেছেন প্রিয়া রামানি।
প্রিয়ার অভিযোগ ছিল, ২৩ বছর আগে জয়পুরের একটি হোটেলে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন এমজে আকবর। এমজে আকবর অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, ওটা 'সম্মতিক্রমে' গড়ে ওঠা সম্পর্ক ছিল। তাকে হেনস্থার আওতায় ফেলা যায় না কোনও ভাবেই।
সোমবার আদালতে হাজির হওয়ার কথা প্রিয়া রামানির। সে দিকেই এখন তাকিয়ে রয়েছেন অনেকে।