Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Delhi Blust: দিঘা জগন্নাথ মন্দিরে বাড়ানো হল নিরাপত্তা, সব পর্যটন কেন্দ্রে বাড়তি নজরদারি

সমুদ্র উপকূলের প্রতিটি এলাকাতেই চলছে নাকা চেকিং। হোটেলে আসা পর্যটকদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে খুঁটিয়ে।

Delhi Blust: দিঘা জগন্নাথ মন্দিরে বাড়ানো হল নিরাপত্তা, সব পর্যটন কেন্দ্রে বাড়তি নজরদারি

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 November 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিস্ফোরণ (Delhi Blust) ঘটনার জেরে নড়েচড়ে বসল প্রশাসন। রাজ্যের জনপ্রিয় সমুদ্রতট দিঘা-সহ আশপাশের পর্যটন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে দিঘা জগন্নাথ মন্দিরে।

এদিকে দিঘার পাশাপাশি রাজ্যের সব পর্যটনকেন্দ্রের নিরাপত্তায় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন। এদিনই নবান্নে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের এক বৈঠক হয়। ডিজি রাজীব কুমারের নেতৃত্বে হওয়া ওই বৈঠকে নিরাপত্তা জোরদার করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৌঁছন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার শুভেন্দ কুমার। মন্দির চত্বর ঘুরে তিনি পর্যালোচনা করেন সমস্ত নিরাপত্তা বন্দোবস্ত। মন্দিরে বসানো হয়েছে এক্সরে ব্যাগেজ স্ক্যানার, মেটাল ডিটেক্টর ও সিসিটিভি ক্যামেরা। মূল গেট থেকে শুরু করে ৬ নম্বর গেট পর্যন্ত প্রতিটি প্রবেশ পথে চলছে কঠোর তল্লাশি।

শুধু মন্দির নয়, পাশাপাশি দিঘা, মন্দারমনি, তাজপুর ও শঙ্করপুরেও বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সমুদ্র উপকূলের প্রতিটি এলাকাতেই চলছে নাকা চেকিং। হোটেলে আসা পর্যটকদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে খুঁটিয়ে।

এসপি বলেন, দিঘার জগন্নাথ মন্দির-সহ পূর্ব মেদিনীপুরের প্রতিটি পর্যটনকেন্দ্রে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, “যে কোনওরকম নাশকতা রুখতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় এখন আমাদের প্রথম অগ্রাধিকার।


```