Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা আতঙ্কে ঢিলে হয়নি প্রতিরক্ষা, ৮৩টি মাল্টিরোল-সুপারসনিক তেজস কিনছে বায়ুসেনা, দাম কমেছে ১৮ হাজার কোটি

দ্য ওয়াল ব্যুরো: ফের বড় সাফল্যের পথে দেশের প্রতিরক্ষা। তেজস যুদ্ধবিমানের নয়া প্রজন্ম মাল্টিরোল-সুপারসনিক তেজস এয়ারক্রাফ্ট যুক্ত হতে চলেছে বায়ুসেনার সামরিক অস্ত্রভাণ্ডারে। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের (হ্যাল)কাছ থেকে ৪০টি এমন যুদ্ধবিমান

করোনা আতঙ্কে ঢিলে হয়নি প্রতিরক্ষা, ৮৩টি মাল্টিরোল-সুপারসনিক তেজস কিনছে বায়ুসেনা, দাম কমেছে ১৮ হাজার কোটি

শেষ আপডেট: 18 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের বড় সাফল্যের পথে দেশের প্রতিরক্ষা। তেজস যুদ্ধবিমানের নয়া প্রজন্ম মাল্টিরোল-সুপারসনিক তেজস এয়ারক্রাফ্ট যুক্ত হতে চলেছে বায়ুসেনার সামরিক অস্ত্রভাণ্ডারে। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের (হ্যাল)কাছ থেকে ৪০টি এমন যুদ্ধবিমান কেনার ভাবনা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। সূত্রের খবর, এখন ৮৩টি এমন শক্তিশালী এয়ারক্রাফ্ট কিনতে সবুজ সঙ্কেত দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ৮৩টি তেজস মার্ক-১এ এয়ারক্রাফ্টের জন্য হ্যালের সঙ্গে প্রাথমিক পর্যায়ে ৫৬ হাজার কোটি টাকার চুক্তি হয়ছিল। সেই দাম ১৮ হাজার কোটি কমিয়ে ৩৮ হাজার কোটিতে এসে ঠেকেছে। চলতি মাসের শেষে বা আগামী মাসের মধ্যেই তেজসের এই নয়া ভার্সন জ্বলজ্বল করবে বায়ুসেনার স্কোয়াড্রনে। ২০১৬ সালে তেজস মার্ক১ যুদ্ধবিমান কিনেছিল ভারত। এখন তাদের মধ্যে ১৬টি আছে বায়ুসেনার সংগ্রহে। তবে তেজসের নয়া ভার্সন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। শব্দের থেকে দ্রুতগামী পৃথিবীর সব থেকে হালকা যুদ্ধবিমান তেজস। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো দ্বিতীয় যুদ্ধবিমান। তবে তেজসের এই উন্নত সংস্করণ হবে তেজস এমকে-১এ (ওজনে ১৩.৫ টন) ও তেজস এমকে-২ ( ওজনে ১৭.৫ টন) ফাইটার জেটের চেয়ে ওজনে ভারী। তেজসের এই ভ্যারিয়ান্টের ওজন হতে চলেছে প্রায় ২৩ টনের কাছাকাছি। তার উপর ৯ টন অবধি ক্ষেপণাস্ত্র বইতে সক্ষম হবে সে। এই তেজস ভ্যারিয়ান্টের নৌসেনার ‘টুইন ডেক বেসড ফাইটার (TEDBF)’ জেট ও বায়ুসেনার ‘এয়ার ফোর্স ওমনি রোল ফাইটার’ জেটের নকশা ও প্রযুক্তি  অ্যারোনটিক্যাল ডিজাইন এজেন্সি (ADA) এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল)। সামরিক পরিভাষায় রাফালকেও বলে ‘মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট’ বলা হয়। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাস ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকী পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। তেজসের বৈশিষ্ট্য হচ্ছে, শত্রুপক্ষের নজরদারির বাইরে থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে তেজস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্ষিপ্র গতির তেজসকে একে টার্গেট করা যেমন অসম্ভব, তেমনি আকাশে একে ধাওয়া করে যাওয়ায় বেশ কঠিন। তেজসের ককপিটে থাকা পাইলট সহজেই শত্রুপক্ষের মিসাইলের নাগালের বাইরে চলে যেতে পারেন লহমায়। বায়ু থেকে বায়ুতে নিশানার জন্য রাশিয়ার আর-৭৩ ক্লোজ কমব্যাট মিসাইল রয়েছে নৌসেনার সামরিক ভাণ্ডারে। ডিআরডিও জানিয়েছে, শক্তিতে এবং আক্রমণের ক্ষমতায় তেজস সুপারসনিক এয়ারক্রাফ্টকে রাফালের থেকেও আগে নিয়ে যেতে প্রয়োগ করা হবে ইজরায়েলি ডার্বি মাসাইলকে। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশে নির্ভুল নিশানায় নিক্ষেপ করা যায়। ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে টার্গেটকে আঘাত করে। তেজস ভ্যারিয়ান্টের ন্যাভাল প্রোটোটাইপের পরীক্ষায় প্রথমে আমেরিকার বানানো জেনারেল ইলেকট্রিক এফ ৪০৪-জিই-আইএন২০ টার্বোফ্যান ইঞ্জিন লাগানো হয়েছিল। পরে দেখা যায়, তেজসের পরিকাঠামোর সঙ্গে এই ইঞ্জিন খাপ খাচ্ছে না। পরে জেনারেল ইলেকট্রিক এফ ৪১৪ দু’টি ইঞ্জিন লাগানোর প্রস্তাব করা হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ওঠা-নামার সময় এই ইঞ্জিন আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতে এয়ারক্রাফ্টকে সচল রাখবে। হ্যাল জানিয়েছে, মিগ-২৯কে ফাইটার জেটের থেকেও আকারে বড় হবে তেজসের এই ভ্যারিয়ান্ট।  আকাশে এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় দু’হাজার কিলোমিটার। এই যুদ্ধিবিমানে থাকবে গ্লাস-ককপিট, অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রেডার (AESA) যা লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে আকাশ, জল, স্থল যে কোনও দিক থেকে।  এর মধ্যে বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ (বিভিআর) মিসাইন বা দৃষ্টির সীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা হবে। বুড়ো মিগকে সরিয়ে নতুন ফাইটার জেটের পরিকল্পনা রয়েছে ভারতের। এই বছরের মধ্যে মিগের পুরনো ভ্যারিয়ান্টের বেশিরভাগই বাতিলের খাতায় চলে যাবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে প্রায় ৭৫০ এয়ারক্রাফ্ট বাতিল করার পরিকল্পনা রয়েছে বায়ুসেনার। যার মধ্যে সুখোই ৩০ এমকেআইও রয়েছে। যার জায়গা নেবে ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট দেশীয় প্রযুক্তিতে তৈরি ডবল ইঞ্জিন, মাল্টিরোল-সুপারসনিক তেজসের এই নতুন প্রজন্ম।

```