Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুনের বদলা খুন? জগদ্দলে তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার

পুলিশ সূত্রে খবর, চার দিন আগে থেকে নিখোঁজ ছিলেন সাহেব। এদিন খালের জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার হতেই নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে। 

খুনের বদলা খুন? জগদ্দলে তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 September 2025 00:11

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার জগদ্দলে (Jagaddal ) তৃণমূল কর্মী খুনে অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতের নাম সাহেব। শুক্রবার বিকেলে রাহুতা এলাকার একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার করে বাসুদেবপুর থানার পুলিশ। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেছেন।

পুলিশ সূত্রে খবর, চার দিন আগে থেকে নিখোঁজ ছিলেন সাহেব। এদিন খালের জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার হতেই নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে। কে বা কারা খুন করে দেহ ফেলে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ভাটপাড়ার মাংস ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী হীরা কুরেশির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। পুরনো শত্রুতার জেরেই খুন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় সাহেবের। ঘটনার পর থেকেই তিনি ছিলেন পলাতক।

এবার সেই সাহেবই মৃত অবস্থায় উদ্ধার। ফলে তদন্তকারীদের প্রশ্ন, দুটি খুন কি একই সূত্রে বাঁধা? নাকি খুনের বদলা খুন? ইতিমধ্যেই দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। 

ঘটনার জেরে জোর শোরগোল জগদ্দলে। আতঙ্কে স্থানীয়রা কেউই এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।


```