Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলে মারণ অ্যামিবা আতঙ্ক, সতর্ক কলকাতা পুরসভাও, সচেতনতায় একগুচ্ছ পদক্ষেপ

কেরালায় (Kerala) ব্রেন-ইটিং অ্যামিবার (Deadly Amoeba Scare) প্রকোপে আক্রান্ত ৪০০ জন। ইতিমধ্যেই মৃত্যুর খবরও এসেছে।

কেরলে মারণ অ্যামিবা আতঙ্ক, সতর্ক কলকাতা পুরসভাও, সচেতনতায় একগুচ্ছ পদক্ষেপ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 September 2025 22:29

দ্য ওয়াল ব্যুরো: কেরালায় (Kerala) ব্রেন-ইটিং অ্যামিবার (Deadly Amoeba Scare) প্রকোপে আক্রান্ত ৪০০ জন। ইতিমধ্যেই মৃত্যুর খবরও এসেছে। পড়শি রাজ্যের পরিস্থিতি সামনে আসতেই আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)।

শুক্রবার পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র-পরিষদ অতীন ঘোষ বলেন, “কেরালার পরিস্থিতির খবর পাওয়ার পর থেকেই আমরা সতর্ক হয়েছি। স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে—এরকম কোনও রোগী এলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। গুরুতর হলে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে রেফার করতে হবে।”

পুরসভার তরফে জানানো হয়েছে, যেহেতু রোগটি জলবাহিত, তাই শহরের সমস্ত সুইমিং পুলের জল নিয়মিত পরীক্ষা চলছে। দূষিত ব্যাকটেরিয়া আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ক্লাব ও সুইমিং সেন্টারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে স্বাস্থ্যদফতর।

অতীন ঘোষ বলেন, “এখনও পর্যন্ত কোনও রোগী আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আসেননি। তবে প্রস্তুতি রাখা হচ্ছে। জলের বিষয়ে কোনও অভিযোগ এলে ওয়াটার ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে।”

শুধু সরকারি স্তরেই নয়, সাধারণ নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বার্তা, আবাসিকদের নিয়মিত ওভারহেড ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। অন্তত দু’ থেকে তিন মাস অন্তর জল পরিষ্কার করার আবেদন জানিয়েছেন ডেপুটি মেয়র।

অতীন ঘোষের সতর্কবাণী, “এই রোগে ইতিমধ্যেই মৃত্যুর খবর আসছে। তাই ঢিলেমি না করে সচেতনতা জরুরি।”


```