Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেবরার জাতীয় সড়কে খালি গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ! আহত সাত

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা (Debra ) থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। 

ডেবরার জাতীয় সড়কে খালি গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ! আহত সাত

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 May 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার পাশে গ্যারেজে কাজ করানোর সময় আচমকা বিস্ফোরণ ঘটল গ্যাস ট্যাঙ্কারে। ঘটনায় জখম হয়েছেন সাত জন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা (Debra ) থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রের খবর, টোল প্লাজার কাছে একটি গ্যারাজে গ্যাস ট্যাঙ্কারটির কাজ চলছিল। তখনই বিস্ফোরণ ঘটে। তবে গ্যাস ট্যাঙ্কারটি খালি না থাকলে বিস্ফোরণের তীব্রতা আরও ভয়াবহ আকার নিত।

ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়েছিল দুটি খালি স্কুল বাস এবং একটি লরি। বিস্ফোরণের জেরে সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশে থাকা এলাকার সাতজন গুরুতর জখম হন। তাঁদের ডেবরা হাসপাতাল হয়ে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।

কীভাবে বিস্ফোরণ, খালি গ্যাস ট্যাঙ্কারের মধ্যে অন্য কিছু ছিল কিনা, তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ। 

মেদিনীপুর থেকে কলকাতা যাওয়ার এই জাতীয় সড়কে সারাক্ষণই গাড়ি চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিক সকালের দিকে ঘটনাটি ঘটে টোলপ্লাজার অদূরে। আচমকা বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছুটে গিয়ে স্থানীয়রা দেখেন ট্যাঙ্কারটি দাউ দাউ করে জ্বলছে। বিস্ফোরণে ট্যাঙ্কারের টুকরো উড়ে গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা দুটি খালি স্কুল বাস এবং লরিতে। জখম হন এক বাইক আরোহীও।


```