Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সন্ত্রাসবাদ যদি পাগল কুকুর হয় তবে পাকিস্তান তাদের হিংস্র মনিব: টোকিওতে বললেন অভিষেক

অভিষেক বলেন, ২২ এপ্রিল কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে ফিরে গিয়েছিল। এরপরও পাকিস্তানকে দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওরা জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। 

সন্ত্রাসবাদ যদি পাগল কুকুর হয় তবে পাকিস্তান তাদের হিংস্র মনিব: টোকিওতে বললেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 May 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদ যদি হয় পাগলা কুকুর তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব! বক্তার নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

কাশ্মীরে জঙ্গি হানায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারতীয় সেনার তরফে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান করা হয়। তারই ব্যাখ্যা দিতে গিয়ে শনিবার সকালে টোকিওতে (Tokyo meeting) প্রবাসী ভারতীয়দের সভায় একথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের (Pakistan's terrorist activities) মুখোশ খুলে দিতে নানা দেশে গিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। জেডইউ সাংসদ সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিষেকও। ওই প্রতিনিধি দলটি রয়েছে টোকিওতে।

এদিন সেখানেই প্রবাসীদের সামনে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিবরণ তুলে ধরতে গিয়ে অভিষেক বলেন, ২২ এপ্রিল কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে ফিরে গিয়েছিল। এরপরও পাকিস্তানকে দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওরা জঙ্গিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। 

অভিষেক বলেন, এরপর গত ৭ মে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করে। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে একজন নাগরিকের ক্ষতি না করেও পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। 

অভিষেক ছাড়াও এই টিমে রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বরুয়া, হেমাঙ্গ যোশী, জন ব্রিটাস। নিজেদের বয়ানের সপক্ষে 'অপারেশন সিঁদুর'-এর একাধিক ছবি, ভিডিও প্রবাসীদের সামনে তুলে ধরেন অভিষেক-সহ প্রতিনিধিদলের বাকি সদস্যরা। টোকিওর পরে এই সর্বদলীয় প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুরে যাবে।


```