Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের আসল চেহারা তুলে ধরল ভারত: জঙ্গি আর সাধারণ মানুষের তফাৎ বোঝে না

তিনি এও বলেন, "পাকিস্তানে সাধারণ মানুষের নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। কারণ, ওরা সাধারণ মানুষ আর জঙ্গির মধ্যে কোনও পার্থক্য করে না।" 

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের আসল চেহারা তুলে ধরল ভারত: জঙ্গি আর সাধারণ মানুষের তফাৎ বোঝে না

পার্বথানেনী হরিশ।

শেষ আপডেট: 24 May 2025 12:34

দ্য ওযাল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahalgam) নিরীহ পর্যটকদের হত্যার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত (India)। পাকিস্তানের মদতেই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথা চাড়া দিচ্ছে তা সারা বিশ্বকে জানাতে ইতিমধ্যে একাধিক প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। এবার সন্ত্রাসবাদের প্রশ্নে আন্তর্জাতিক মঞ্চে (United States Security Council ) পাকিস্তানের নগ্ন চেহারাটা তুলে ধরল ভারত।

পাকিস্তান কীভাবে জঙ্গিদের লালন পালন করে, সে দেশে সাধারণ মানুষের যে কথা বলার অধিকারটুকুও নেই, শুক্রবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকে তা বিস্তারিতভাবে তুলে ধরলেন ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ। হরিশের আগে বক্তব্য রাখেন পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ। তিনি তাঁর বক্তব্যে কাশ্মীর সমস্যা তুলে ধরেন। এরপরই জবাব দিতে উঠে পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদীদের মদত দেয় তার পুঙ্খানপুঙ্খ বিবরণ তুলে ধরেন হরিশ।

রাষ্ট্রপুঞ্জের বৈঠকে তিনি এও বলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক কাশ্মীরে জঙ্গি হানার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যখন একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছিল তখন ভারতের সীমান্ত এলাকার গুরুদ্বার, মন্দির এবং স্কুলগুলিকে টার্গেট করেছিল ওরা। ওদের হামলায় ২০ জনেরও বেশি সাধারণ মানুষ নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। 

তিনি এও বলেন, "পাকিস্তানে সাধারণ মানুষের নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। কারণ, ওরা সাধারণ মানুষ আর জঙ্গির মধ্যে কোনও পার্থক্য করে না।" কীভাবে গত কয়েক দশক ধরে সীমান্তে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি হামলার শিকার হতে হচ্ছে তারও পরিসংখ্যান তুলে ধরেন পার্বথানেনী হরিশ। এ প্রসঙ্গে টেনে আনেন ২৬/১১ মুম্বই হামলার ঘটনাও।
 


```