Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হিমাচলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, রাজধানীতে ফের বন্যা পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: পুজো আসতে আর বাকি মেরেকেটে দু'মাস। তবে অন্যান্য বছরের মতো চলতি বছরটা ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য মোটেই সুখকর নয়। যে উত্তর ভারতের একাধিক জায়গা পুজোর সময় সহ সারা বছর ভরে থাকে ট্যুরিস্টে এ বছর সেই চিত্র আদৌ দেখা যাওয়ার সম্ভাবনা

হিমাচলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, রাজধানীতে ফের বন্যা পরিস্থিতি

শেষ আপডেট: 19 August 2023 07:27

দ্য ওয়াল ব্যুরো: পুজো আসতে আর বাকি মেরেকেটে দু'মাস। তবে অন্যান্য বছরের মতো চলতি বছরটা ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য মোটেই সুখকর নয়। যে উত্তর ভারতের একাধিক জায়গা পুজোর সময় সহ সারা বছর ভরে থাকে ট্যুরিস্টে এ বছর সেই চিত্র আদৌ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে। এর কারণ হিমাচল প্রদেশ সহ উত্তর ভারতের একাধিক জায়গায় প্রবল প্রাকৃতিক বিপর্যয় (death increases in himachal pradesh)।

শুক্রবার পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে প্রবল বৃষ্টিতে (death increases in himachal pradesh heavy rain at delhi)।

পাশাপাশি ধসের ফলে শিমলার এক শিব মন্দিরের নিচে ৪ জনের আটকে থাকার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই সরকার থেকে গোটা এলাকাটিকে প্রাকৃতিক বিপর্যস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুধু হিমাচল প্রদেশই না, রাজধানী দিল্লিতেও ফের নতুন করে দেখা গেছে বৃষ্টির ভ্রূকুটি। দিল্লির একাধিক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি নতুন করে চিন্তায় ফেলেছে রাজধানীবাসীদের। এর আগে জুন মাসে প্রবল বৃষ্টিতেও বিপর্যস্ত হয়েছিল দিল্লির একাধিক এলাকা। এবার ফের এই বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে রাজধানী।

প্রসঙ্গত, হিমাচল প্রদেশ ও রাজধানী সহ গোটা উত্তর ভারত কবে মুক্ত হবে এই বিপর্যয় থেকে আপাতত সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। সেই সঙ্গে, এই বিপুল বন্যা পরিস্থিতির ফলে, সম্ভবত, উত্তর ভারত বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে চলেছে যার নজির নেই এ যাবৎকালের মধ্যে।

সোমবার থেকেই আবহাওয়ায় বড় বদল, প্রবল বৃষ্টিতে ভাসবে ৫ জেলা! জারি কমলা সতর্কতা


```