Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নাগরাকাটায় হাতির হানায় মৃত্যু, ধানের খেতে পাহারায় গিয়ে ফেরেননি বিশ্বনাথ

বন দফতর সূত্রে খবর, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই একটি বুনো হাতি ঘোরাফেরা করছে। বাসিন্দাদের দাবি, সেই হাতির হামলাতেই মৃত্যু হয়েছে বিশ্বনাথবাবুর।

নাগরাকাটায় হাতির হানায় মৃত্যু, ধানের খেতে পাহারায় গিয়ে ফেরেননি বিশ্বনাথ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 October 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: ধসে-দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal)। তারই মধ্যে নাগরাকাটার (Nagrakata) খয়েরবাড়িতে ফের বুনো হাতির তাণ্ডব (Elephant Attack)। ধানখেত পাহারা দিতে গিয়ে মৃত্যু হল এক গ্রামবাসীর। পুলিশ ও বনদফতর সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওরাওঁ (৫০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলকাপাড়া পঞ্চায়েতের নিউমার্কেট এলাকার বাসিন্দা বিশ্বনাথবাবু বুধবার সন্ধ্যেয় গরু বেঁধে রেখে কাছের ধানের জমিতে যান পাহারা দিতে। রাতে আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে খেতের পাশে তাঁর নিথর দেহ দেখতে পান গ্রামবাসীরা।

বন দফতর সূত্রে খবর, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই একটি বুনো হাতি ঘোরাফেরা করছে। বাসিন্দাদের দাবি, সেই হাতির হামলাতেই মৃত্যু হয়েছে বিশ্বনাথবাবুর।

খবর পেয়ে এদিন সকালেই ঘটনাস্থলে যান বন দফতরের খুনিয়া রেঞ্জের আধিকারিক ও কর্মীরা। খুনিয়া রেঞ্জার সজল কুমার দে বলেন, “পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুঃখজনক হলেও, এই ধরনের ঘটনায় নির্দিষ্ট নিয়ম মেনেই দ্রুত সাহায্য পৌঁছনোর চেষ্টা করি আমরা।”

অন্যদিকে, মালবাজারের এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে।

প্রসঙ্গত, ডুর্য়াস অঞ্চলের চা-বাগান ও বস্তির লাগোয়া বনভূমিতে প্রায়শই হাতির দেখা মেলে। বর্ষার শেষে এই সময়ে খাদ্যের খোঁজে হাতি লোকালয়ে চলে আসে বলে জানাচ্ছেন বনকর্তারা। তবে স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও বন দফতর আগেভাগে কোনও সতর্কতা জারি করে না। ফলে, প্রাণ হারাতে হয় সাধারণ মানুষকেই। জঙ্গলের পাশে দিন গুজরান করা মানুষগুলোর কাছে তাই আজও রাত মানে আতঙ্ক।
 


```