Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এসআইআর বিতর্কে সতর্ক কমিশন! বিএলওদের সবরকমের নিরাপত্তার আশ্বাস

নির্বাচন কমিশনের এক পদস্থ কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিএলওরা মাঠে নেমে কাজ করছেন। কারও রাজনৈতিক রোষের শিকার হলে সেটা বরদাস্ত করা হবে না। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করেছি।”

এসআইআর বিতর্কে সতর্ক কমিশন! বিএলওদের সবরকমের নিরাপত্তার আশ্বাস

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 October 2025 22:03

দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন) জেরে রাজ্যে উত্তাপ। ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR) ঘিরে অশান্তির আশঙ্কা। এই আবহেই প্রয়োজন পড়লে বিএলওদের (BLO) নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন (Election Commission), সূত্রের খবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, কিছু জায়গা থেকে বিএলওদের হেনস্তা বা চাপের মুখে পড়ার খবর আসছে। বিশেষ করে যেখানে এসআইআর রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম অন্তর্ভুক্তি আটকে গিয়েছে, সেই এলাকাগুলোতে তৃণমূল এবং বিজেপি, উভয় শিবির থেকেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সরকারি কর্মীদের। তাই কমিশন চাইছে, বিএলওরা যাতে নিরাপদে এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, তার জন্য প্রয়োজনে পুলিশি সহায়তার বন্দোবস্ত করা হোক।

নির্বাচন কমিশনের এক পদস্থ কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিএলওরা মাঠে নেমে কাজ করছেন। কারও রাজনৈতিক রোষের শিকার হলে সেটা বরদাস্ত করা হবে না। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করেছি।”

সূত্রের খবর, কয়েকটি জেলার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছে কমিশন। সব জায়গায় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোথাও বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো কলকাতার একাধিক এলাকায় রীতিমতো ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাংশের দাবি, বন্দুক দেখিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে BLO-দের ওপর। এমনকী কেউ কেউ ‘সরাসরি প্রাণনাশের হুমকিও’ পেয়েছেন বলে অভিযোগ। এ ব্যাপারে ইতিমধ্যে একাংশ বিএলও কমিশনের দৃষ্টি আকর্ষণও করেছে।

এ ব্যাপারে বুধবার কমিশনের সঙ্গে দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joint Forum)। তাঁদের অভিযোগ, ভুয়ো ভোটারের নাম বাদ গেলে রাজ্যের শাসকদল চাপে পড়তে পারে। তাই শুরু থেকেই বিএলওদের ওপর নানারকম চাপ সৃষ্টি করা হচ্ছে। তাই প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানানো হয়েছে মঞ্চর তরফ থেকেও। এছাড়াও বিভিন্ন মহল থেকে বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি উঠছে। এমন আবহে কমিশনের তরফে বিএলওদের আশ্বস্ত করা হয়েছে, কোনও ধরনের চাপের মুখে পড়লে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।


```