Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মোবাইলের কিস্তির টাকা চাইতেই খুন! ফরাক্কায় রড-লাঠির হামলায় মৃত্যু, আহত তিন

বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দিয়েছিলেন এক যুবক। মাসের পর মাস কেটে গেলেও টাকার হদিশ নেই। শুক্রবার সেই কিস্তির টাকা চাইতে গিয়েই বিপত্তি।

মোবাইলের কিস্তির টাকা চাইতেই খুন! ফরাক্কায় রড-লাঠির হামলায় মৃত্যু, আহত তিন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 5 July 2025 09:40

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দিয়েছিলেন এক যুবক। মাসের পর মাস কেটে গেলেও টাকার হদিশ নেই। শুক্রবার ফের কিস্তির টাকা চাইতে গিয়েছিল সেই যুবক। অভিযোগ, তাতেই রেগে গিয়ে হাঁসুয়া, লাঠি ও রড নিয়ে অভিযুক্ত তার বন্ধুর বাড়িতে চড়াও হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে ছেলের বন্ধুর হাতে মৃত্যু হল বাবার। গুরুতর জখম আরও তিন জন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার (Farakka) আছুয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আসগর শেখ (৫২)। বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আসগর শেখের ছেলে এবং প্রতিবেশী রেহেসান আলির বন্ধুত্ব ছিল। প্রায় ছ’মাস আগে রেহেসানের অনুরোধে নিজের নাম-ঠিকানা ব্যবহার করে একটি স্মার্টফোন কিস্তিতে কিনে দেন আসগরের ছেলে। কিন্তু রেহেসান সেই কিস্তির টাকা সঠিক সময়ে দিচ্ছিল না। একাধিকবার বলার পরও কাজ না হওয়ায় শুক্রবার ফের জুলাই মাসের কিস্তির টাকা চাইতে যান তিনি।

অভিযোগ, তখনই চটে যায় রেহেসান ও তার পরিবারের সদস্যরা। রেহেসান লাঠি, রড ও হাঁসুয়া নিয়ে বন্ধুর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে রেহেসানের হামলার শিকার হন আসগর শেখ। বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন।

ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ। অভিযুক্ত রেহেসান ও তার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়ানোয় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।


```