Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

গোপনাঙ্গে সংক্রমণ, অনুমতি ছাড়াই কেটে বাদ যৌনাঙ্গ! হাসপাতালের বিরুদ্ধে মামলা ঠুকলেন যুবক

হাসপাতাল থেকে জ্ঞান ফিরতেই আতিকুর দেখতে পান, তাঁর গোপনাঙ্গ গায়েব! 

গোপনাঙ্গে সংক্রমণ, অনুমতি ছাড়াই কেটে বাদ যৌনাঙ্গ! হাসপাতালের বিরুদ্ধে মামলা ঠুকলেন যুবক

আতিকুর রহমান।

শেষ আপডেট: 5 July 2025 08:12

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকের গাফিলতিতে কার্যত সর্বনাশ! যৌনাঙ্গে সংক্রমণ নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু অস্ত্রোপচারের নাম করে তাঁর অনুমতি ছাড়াই গোপনাঙ্গ কেটে বাদ দিলেন চিকিৎসক (Man's Genital Removed)! রোগীর দাবি, পুরো ঘটনা তাঁর অজান্তে ঘটেছে। এখন জীবনযাপনে চরম সমস্যায় তিনি।

ঘটনাটি ঘটেছে অসমের কাছার জেলায়। অভিযোগের তির স্থানীয় একটি নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকের দিকে। ভুক্তভোগী, মণিপুরের জিরিবাম জেলার ২৮ বছর বয়সি যুবক আতিকুর রহমান। তাঁর অভিযোগ, ১৯ জুন গোপনাঙ্গে সংক্রমণের কারণে তিনি হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে প্রাথমিক পরীক্ষা করে বায়োপসি করানোর পরামর্শ দেন। আতিকুর বায়োপসিতে রাজি হয়ে যান। কিন্তু সেই অস্ত্রোপচারে তাঁকে অজ্ঞান করে পুরো যৌনাঙ্গই কেটে বাদ দেওয়া হয়!

হাসপাতাল থেকে জ্ঞান ফিরতেই আতিকুর দেখতে পান, তাঁর গোপনাঙ্গ গায়েব! অবাক ও হতভম্ব রোগী চিকিৎসকের কাছে জানতে চাইলে, চিকিৎসক কোনও পরিষ্কার বা উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি।

অত্যন্ত ক্ষুব্ধ ও মানসিকভাবে বিধ্বস্ত আতিকুর সঙ্গে সঙ্গে থানায় যান। নির্দিষ্ট চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান তিনি। এরপর থেকেই চিকিৎসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে জানান তিনি।

সংবাদসংস্থাকে আতিকুর বলেন, “আমার জীবনটাই শেষ হয়ে গেল! আমি শুধু সংক্রমণের ওষুধ চাইছিলাম। কিন্তু ডাক্তার কোনও কথা না বলে আমার সবকিছু শেষ করে দিল। এখন প্রতিদিন নানা শারীরিক জটিলতা হচ্ছে। মানসিক যন্ত্রণা তো আছেই।’’

ঘটনার পর থেকে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আতিকুরের আর্জি, ‘‘আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাই। আমার জীবনে যা ক্ষতি হয়েছে, তার তো কোনও মূল্য নেই। কিন্তু আমি বিচার চাই।’’ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে চিকিৎসক বা হাসপাতালের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও বিবৃতি মেলেনি।
 


```