Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ঘুড়ি কাটতে গিয়ে কেটে গেল টিয়া পাখির গলা! ছবি দেখে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তিতে দেশ জুড়ে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ বহু দিনের। বিশেষ করে অবাঙালিদের মধ্যে। কিন্তু মানুষের সেই ঘুড়ি-উৎসবে যে না-মানুষদের কত রকম সমস্যা হয়, তার খবর আমরা অনেকেই রাখি না। কিন্তু এই বার তেমন একটি ঘটনা সামনে আসতেই ঝড

ঘুড়ি কাটতে গিয়ে কেটে গেল টিয়া পাখির গলা! ছবি দেখে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 16 January 2019 17:28

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তিতে দেশ জুড়ে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ বহু দিনের। বিশেষ করে অবাঙালিদের মধ্যে। কিন্তু মানুষের সেই ঘুড়ি-উৎসবে যে না-মানুষদের কত রকম সমস্যা হয়, তার খবর আমরা অনেকেই রাখি না। কিন্তু এই বার তেমন একটি ঘটনা সামনে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, গলায় ঘুড়ির সুতো আটকে ঝুলছে একটি টিয়াপাখি। মৃত। গলায় কেটে বসে গেছে সুতো, তাতেই মারা গেছে পাখিটি। গাছের ডালে বসে থাকা অবস্থাতেই সেই পাখিটির মৃত্যু হয়েছে। ঘুড়ি ওড়ানোর জন্য চিনা মাঞ্জার ব্যবহারেই এই বিপত্তি রোজ বাড়ছে বলে মনে করা হচ্ছে। বিদীতা বাগ নামের এক অভিনেত্রী টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে। এই ধাক্কা দেওয়া ছবিটা শেয়ার করেছেন ভাবিক ঠাকের। তিনি এই ছবির ক্যাপশন করেছেন, 'কাই পো চে?' প্রকৃতির এত সুন্দর একটি সৃষ্টির এই পরিণতি করার জন্য ধন্যবাদ। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রতি বছর এই ঘুড়ি উৎসবে শয়ে শয়ে পাখি এরকম ভাবেই মারা যায়। চিনা মাঞ্জার ব্যবহার বন্ধ হোক।" https://twitter.com/biditabag/status/1085194166815023105
‘কাই পো চে?’-র অর্থ: ঘুড়ি কেটে গিয়েছে। কিন্তু ঘুড়ি কাটতে গিয়ে এ ভাবে নিরীহ পাখির গলা কেটে মৃত্যু মর্মান্তিক বলেই মনে করছেন সকলে।

```