Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অবসর নিলেন এয়ার হোস্টেস মা, শেষ বিমান ওড়ালেন মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: ৩৮ বছর ধরে এয়ার ইন্ডিয়া বিমানে পরিষেবা দিয়ে অবসর নিলেন তিনি। কিন্তু অবসরের দিনটি স্মরণীয় হয়ে থাকল বিশেষ ভাবে। তাঁর শেষ উড়ানে পাইলের ভূমিকায় থাকলেন নিজের মেয়ে। মঙ্গলবার কর্মজীবনের শেষ দিন ছিল এয়ার ইন্ডিয়া বিমানের এয়ার হোস্

অবসর নিলেন এয়ার হোস্টেস মা, শেষ বিমান ওড়ালেন মেয়ে

শেষ আপডেট: 1 August 2018 03:42

দ্য ওয়াল ব্যুরো: ৩৮ বছর ধরে এয়ার ইন্ডিয়া বিমানে পরিষেবা দিয়ে অবসর নিলেন তিনি। কিন্তু অবসরের দিনটি স্মরণীয় হয়ে থাকল বিশেষ ভাবে। তাঁর শেষ উড়ানে পাইলের ভূমিকায় থাকলেন নিজের মেয়ে। মঙ্গলবার কর্মজীবনের শেষ দিন ছিল এয়ার ইন্ডিয়া বিমানের এয়ার হোস্টেস পূজা চিনচিঙ্কারের। ওই দিন মুম্বই-বেঙ্গালুরু-মুম্বই ফ্লাইটের উড়ানটিই তাঁর কর্মজীবনের শেষ উড়ান ছিল। সেই বিমানেরই ককপিটে, চালকের আসনে থাকলেন পূজার মেয়ে আশ্রিতা। এর পরেই আশ্রিতা টুইট করেন, “আমার মায়ের স্বপ্ন ছিল পাইলট হিসেবে আমায় দেখা। ওঁর কাজের শেষ দিনে ওই স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুব খুশি।” সঙ্গে পোস্ট করেন পূজার বিদায় নেওয়ার ভিডিও। দেখে নিন আশ্রিতার টুইট। https://twitter.com/caramelwings/status/1024193027517100032 ১৯৮০ সালের ডিসেম্বরে এয়ার ইন্ডিয়ায় কাজে যোগ দেন পূজা। মেয়ে পূজা মাস মিডিয়ার ছাত্রী ছিলেন। বছর দুয়েক আগে, ২০১৬ সালে মায়ের কথা শুনে পেশা বদল করার কথা ভাবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। দু’দিনের মধ্যে নতুন কোর্সে যোগ দেন তিনি। কানাডা থেকে অর্জন করেন কমার্শিয়াল পাইলট লাইসেন্স। এর পরেই যোগ দেন এয়ার ইন্ডিয়ায়। কিন্তু মঙ্গলবার যে পূজার শেষ উড়ানে মেয়ে আশ্রিতা থাকবেন চালকের আসনে, তা ভাবতেও পারেননি তিনি। আশ্রিতা আগে থেকেই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে রাখেন তাঁর কাজের শিডিউল বদলে মঙ্গলবারের ওই নির্দিষ্ট বিমান চালানোর সুযোগ দিতে। মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছনোর পরে সেটা বুঝতে পারেন পূজা। তার পরেই বেড়ে যায় খুশির মাত্রা। আশ্রিতা বলেন, “মায়ের স্বপ্ন পূরণ করতে পারার মতো বড়ে আনন্দ আর কোনও কিছুতে নেই।”

```