Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

জিআই ট্যাগের কৌলিন্যে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিঙের ম্যান্ডারিন কমলা, চাষিদের মুখে স্বস্তির হাসি

আগে শহর হোক অথবা মফস্বল, দার্জিলিং জেলার বিভিন্ন ফলের দোকানে ঝুড়িতে ছিল মূলত নাগপুরের কমলালেবু। দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছিলেন।

জিআই ট্যাগের কৌলিন্যে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিঙের ম্যান্ডারিন কমলা, চাষিদের মুখে স্বস্তির হাসি

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 19:54

সায়ন সাহা, দার্জিলিং: শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে দিন কয়েক আগেই দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলাকে জিআই  ট্যাগ দেওয়া হয়েছে। এই স্বীকৃতির পরেই পাহাড় জুড়ে উৎসাহ বেড়েছে কমলাচাষিদের মধ্যে। দার্জিলিং কমলার ঐতিহ্য দীর্ঘকালের। এর স্বাদ-সুগন্ধের খ্যাতি আলাদাই। তবুও কম দামের নাগপুরী কমলা বাজারে আসায় চাহিদা কিছুটা হলেও কমছিল। কিন্তু এবার জিআই ট্যাগ মেলার পর বদলাতে শুরু করল ছবিটা।

আগে শহর হোক অথবা মফস্বল, দার্জিলিং জেলার বিভিন্ন ফলের দোকানে ঝুড়িতে ছিল মূলত নাগপুরের কমলালেবু। দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছিলেন। ফলে দার্জিলিংয়ের কমলাকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছিল না। চাষিদের অভিযোগ, এতে পাহাড়ি কমলার ন্যায্য মূল্য যেমন মিলছিল না, তেমনই বাজারে তার স্বাতন্ত্র্যও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল।

কিন্তু জিআই ট্যাগ ঘোষণার পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন নজরে আসছে। কমলাচাষিদের মতে, নাগপুরি কমলা সস্তায় পাওয়া যেত বলেই দার্জিলিং কমলা অনেকেই কিনতেন না। কিন্তু এখন জিআই ট্যাগ বাজারে আলাদা করে পরিচিতি পাচ্ছে। দার্জিলিঙের কমলাচাষি এন বি তামাং বলেন, "নাগপুরের কমলার থেকে দার্জিলিঙের কমলা অনেক বেশি সুস্বাদু। কিন্তু দাম বেশি হওয়ায় আর লোক এর গুণমান সম্পর্কে না জানায়, বাজার পাওয়া যাচ্ছিল না। এবার এই ছবিটাই বদলে যাচ্ছে। "

ফল ব্যবসায়ী প্রদীপ রাস্তোগী বলেন, “আগে নাগপুরী কমলার দাম কম থাকায় এই লেবু বেশি বিক্রি হত। এখন জিআই ট্যাগ পাওয়ার পর বাজারে দার্জিলিং কমলার মান ও মর্যাদা আলাদা জায়গা পেয়েছে। ক্রেতারাও আগ্রহ দেখাচ্ছেন।”

উদ্যানপালন দফতর জানাচ্ছে, জিআই স্বীকৃতির ফলে দার্জিলিং কমলার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। এতে চাষিদের মধ্যে কমলা চাষের প্রতি নতুন করে ঝোঁক তৈরি হবে। উৎপাদন ও বিপণন—দুই ক্ষেত্রেই সরকারের নজরদারি ও উদ্যোগ আরও জোরদার হবে বলে দফতরের দাবি। 


```