Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Income Tax: শুধু কর গোনেন না, নাটকও করেন, আয়করের থিয়েটার দলই জিতে নিল সেরা পুরস্কার

ভারত সরকারের (India Government) অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল আয়কর দফতর (Income Tax)। যা দেশের প্রত্যক্ষ কর নীতিগুলি পরিচালনা করে।

Income Tax: শুধু কর গোনেন না, নাটকও করেন, আয়করের থিয়েটার দলই জিতে নিল সেরা পুরস্কার

আয়কর নাট্যদলের ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 19:19

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। এক্ষেত্রে প্রবাদ-প্রবচনের শব্দগুলো যে অর্থে ব্যবহার করা হয়, তার সঙ্গে তুলনা টানা যায় আয়কর বিভাগের (Income Tax Department) সদ্য পাওয়া স্বীকৃতিরও। কারণ, নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রক নাট্য প্রতিযোগিতা ২০২৫-এ সেরার সম্মান কুড়োল দিল্লি আয়কর দফতরের নাট্যদল।

ভারত সরকারের (India Government) অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল আয়কর দফতর (Income Tax)। যা দেশের প্রত্যক্ষ কর নীতিগুলি পরিচালনা করে। কর সংগ্রহ সরকারের রাজস্বের একটি প্রধান উৎস। সেই কাজটাই করে দিল্লির এই দফতর। তাছাড়া নীতি প্রণয়ন ও তদারকি থেকে শুরু করে কর ফাঁকি রোধ করা, বিভিন্ন অনুসন্ধান পরিচালনাই হল আয়কর দফতরের মুখ্য কাজ। গোটা দেশের কর গোনার এই দফতরই আন্তঃমন্ত্রক নাটক প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছে।

দিল্লির আয়কর দফতর টুইট করে জানিয়েছে, তাদের নাটক ‘গগন দামামা বাজেয়’ সেরা প্রযোজনার জন্য স্বর্ণপদক জিতে নিয়েছে। পাশাপাশি একাধিক বিভাগে ব্যক্তিগত পুরস্কারও গেছে দফতরের দলের এই ঝুলিতে।

ব্যক্তিগত বিভাগে পুরস্কার যাঁরা পেয়েছেন, তাঁরা হলেন

  • সেরা নির্দেশনা (সোনা): সন্তোষকুমার গুপ্ত
  • সেরা অভিনেত্রী (সোনা): কনিকা পাটওয়াল
  • সেরা পার্শ্ব অভিনেতা (সোনা): পবন গুপ্ত
  • সেরা অভিনেত্রী (ব্রোঞ্জ): অনিতা কুমারী
  • সেরা অভিনেতা (ব্রোঞ্জ): প্রখর ত্রিপাঠী


আয়কর দফতরের এই নাট্যদল এখন অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় স্তরের চূড়ান্ত পর্বে প্রতিনিধিত্ব করবে। সাফল্যে উচ্ছ্বসিত দলের সদস্যরা জানিয়েছেন, মঞ্চে এমন সম্মান প্রতিভা ও প্রস্তুতিরই স্বীকৃতি।

ভারতের আয়কর দফতর (Income Tax Department) দেশের আর্থিক ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। এটি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT)–এর অধীনে কাজ করে। সংক্ষেপে বললে, দেশের নাগরিক, প্রতিষ্ঠান ও সংস্থাগুলির কাছ থেকে আয়কর সংগ্রহ, কর নীতি বাস্তবায়ন, এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা— এই তিনটি ক্ষেত্রেই আয়কর দফতরের মুখ্য ভূমিকা।


```