Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডিএ আন্দোলনকারীদের মিছিলের রুট বদল, শাসক দলের জন্য অন্য নিয়ম হবে না তো, প্রশ্ন হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দাবি নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু যে পথে ডিএ আন্দোলনকারীদের মিছিল (DA Protesters Rally) যাওয়ার কথা ছিল, সেই পথ বদল হয়

ডিএ আন্দোলনকারীদের মিছিলের রুট বদল, শাসক দলের জন্য অন্য নিয়ম হবে না তো, প্রশ্ন হাইকোর্টের

শেষ আপডেট: 2 May 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দাবি নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু যে পথে ডিএ আন্দোলনকারীদের মিছিল (DA Protesters Rally) যাওয়ার কথা ছিল, সেই পথ বদল হয়েছে।

আগামী ৪ মে নবান্ন অভিযানের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করেছিলেন ডিএ আন্দোলনকারীরা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। এদিন রাজ্য সরকার মিছিলের পূর্ব প্রস্তাবিত রুট নিয়ে আপত্তি তোলা হয়।

এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, যে ৬ কিলোমিটার রাস্তা দিয়ে মিছিল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে স্কুল, কোর্ট, বাজার, প্রশাসনিক ভবন সব আছে। এটা জনবহুল এলাকা, স্কুল, অফিস থাকায় অসুবিধা হবে। ট্রাফিক কন্ট্রোলে প্রভাব পড়বে। তাই অন্যপথে বা অন্য জায়গায় মিছিল করলে রাজ্যের কোনও আপত্তি নেই।

যা শুনে বিচারপতি মান্থার বলেন, 'আপনারা যে নিয়মের কথা বলছেন সেটা সবার জন্য চালু করুন। এখন যে আপত্তি করছেন সেটা আগামীতে শাসক দলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি, মিছিল হয় তখন তো পুলিশের অসুবিধা হয় না?'

বিচারপতির প্রশ্ন শুনে রাজ্যের এজি বলেন, 'আমিও মনে করি সকলের জন্য সমান নিয়ম হওয়া উচিত। কাজের দিনে হাইকোর্ট চত্বরে ১০ হাজার লোকের মিছিলের জন্য কোর্ট অনুমতি দিতে পারবে? শুধুই ১৪৪ ধরার জন্য নয়, বাস্তবে তা সম্ভব?' পাল্টা বিচারপতি এজিকে বলেন, 'আপনার সিপিকে বলুন মিছিল সভার আবেদন অনলাইনে গ্রহণ করার জন্য।'

রাজ্যের রুট পরিবর্তনের আবেদনে সায় দেন অন্দোলনকারীরা। আদালত সেই রুট পরিবর্তনের পরেই মিছিলের অনুমতি দেয়। নতুন কোন পথে মিছিল যাবে? আগামী ৪ মে দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ফেরিঘাট, বঙ্কিম সেতু, এম জি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল যাবে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো মামলা গেল বিচারপতি সিনহার বেঞ্চে


```