
শেষ আপডেট: 9 April 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে। শহিদ মিনার থেকে এই আন্দোলন দিল্লির রাজপথে যাবে, একথা আগেই জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার রাজধানীর বুকে পা রাখল যৌথ মঞ্চ। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) ধর্নায় বসবেন তাঁরা।
সূত্রের খবর, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রীদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেওয়া হবে। সেখানে উল্লেখ থাকবে রাজ্য সরকারের বঞ্চনার কথা।
বিগত ৭৩ দিন ধরে শহিদ মিনারের নীচে অনশন কর্মসূচি চালিয়েছে। প্রতিনিধিরা জানাচ্ছেন, তাদের তিন দফা দাবি হল, রাজ্যের সরকার কর্মচারীদের প্রাপ্য ডিএ (DA) দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। কিন্তু, সরকার শুনেও কর্ণপাত করেনি। তাই দিল্লিতে ধর্নায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চ।
রাজ্যে শিক্ষা ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে পাশাপাশি শ্রমিকদের অস্থায়ী নিয়োগের মাধ্যমে যেভাবে শোষণ করা হচ্ছে, সেসব রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির পাশাপশি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধর্নায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চ।
জানা গেছে, ধর্নামঞ্চে ধারাবাহিক কর্মসূচি থাকবে। নিজস্ব গান কবিতা থাকবে। তবে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরাজী ভাষাতে কবিতার মাধ্যমে তাদের বক্তব্য পেশ করা হবে। লাইভ আর্ট প্রদর্শন করতে শিল্পীরা আসছেন।
আগামী ১৭ তারিখে আদালতে এই মামলার শুনানি আছে। তবে এই যৌথ মঞ্চের কর্মীদের দাবি, আগামী ১২ থেকে ১৭ তারিখের মধ্যে সরকার হয়তো তাদের সঙ্গে আলোচনায় বসবে।
আইআইটি মুম্বইয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় সহপাঠীকে গ্রেফতার করল পুলিশ