Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিএ: নবান্ন অভিযানের পথে সংগ্রামী যৌথ মঞ্চ, আগামিকাল একগুচ্ছ কর্মসূচির ঘোষণা

২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ (DA)-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

ডিএ: নবান্ন অভিযানের পথে সংগ্রামী যৌথ মঞ্চ, আগামিকাল একগুচ্ছ কর্মসূচির ঘোষণা

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 27 June 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া ডিএ (DA) আদায়ে এবার রাস্তায় নেমে আন্দোলন আরও তীব্রতর করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ (state government employees)। সূত্রের খবর, নিজেদের অধিকার ছিনিয়ে আনতে এবার নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) পথে হাঁটতে পারেন তাঁরা। 

তবে কবে এই অভিযান হবে তা এখনও স্পষ্ট নয়। আগামীকাল শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক থেকে ওই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ওই মামলায় ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ (DA)-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। যদিও এদিনই বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকার (West Bengal) সর্বোচ্চ আদালতের থেকে আরও ৬ মাস সময় চেয়েছে। নবান্নের যুক্তি বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য বাজেটে অর্থের সংস্থান করে রাখা ছিল না। তাই রাজ্য সরকার (Mamata Banerjee) সেই বকেয়া ডিএ এখনই মেটাতে অপারগ।

রাজ্যের এই পদক্ষেপ সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দ্য ওয়ালকে বলেন, "দুরাত্মার ছলের অভাব হয় না। সরকারের এই আবেদন তারই বর্হি প্রকাশ। তবে আমরাও তৈরি আছি, কর্মচারীদের অধিকার হরণ করে এই সরকারকে কাটমানি শিল্প চালিয়ে নিয়ে যেতে দেব না।"

শনিবার প্রেস ক্লাব থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করার পাশাপাশি রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিসও পাঠাবে সংগ্রামী যৌথ মঞ্চ। সূত্রের খবর, আগামীকাল ওই সাংবাদিক বৈঠক থেকেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হতে পারে। যাতে শামিল হতে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদও। 

সংগঠনের সভাপতি দেবাশিস শীল দ্য ওয়ালকে বলেন, "আমরা আগেও একসঙ্গে বহু মুভমেন্ট করেছি। আবারও করব। কারণ, এই রাজ্য সরকার ১০ বছর ধরে একটাই চেষ্টা চালিয়ে এসেছে যাতে সরকারি কর্মচারীদের ডিএ যাতে না দিতে হয়। আদালত অবমামনার দায় এড়াতে আরও ৬ মাসের সময় চাওয়ার ঘৃণ্য কৌশল নেওয়া হল।"

রাজ্যের অবশ্য যুক্তি, ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য বাজেটে অর্থের সংস্থান করে রাখা ছিল না। তাই রাজ্য সরকার (Mamata Banerjee) সেই বকেয়া ডিএ এখনই মেটাতে অপারগ।


```