Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অপেক্ষার অবসান! আজ ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট।

অপেক্ষার অবসান! আজ ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 February 2026 07:39

দ্য ওয়াল ব্যুরো: আজ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট (Supreme Court Verdict)। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শীর্ষ আদালতের ১১ নম্বর এজলাসে এই রায় শোনানো হবে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায়দানের খবরে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা (State Government Employees)।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশ মানা হয়নি। বরং নির্ধারিত সময়সীমার একেবারে শেষ মুহূর্তে রাজ্য সরকার শীর্ষ আদালতের কাছে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন জানায়।

এরপর এই মামলার শুনানি চলে ৭ অগস্ট পর্যন্ত। সবশেষে ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হয়। আর তার পর থেকেই সরকারি কর্মচারীদের নজর ছিল রায়ের দিকে। আজ সেই বহু প্রতীক্ষিত রায়ই ঘোষণা করতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত।

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ঘিরে দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে মামলা চলেছে। গত ১৬ মে এই মামলায় বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। শুনানিতে রাজ্যের পক্ষে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মীদের অধিকার হিসেবে বিবেচিত নয়। তবে সে বিষয়ে বেঞ্চের পর্যবেক্ষণ ছিল স্পষ্ট—তা অধিকার হিসেবে ধরা হোক বা না হোক, দিনের পর দিন কর্মীদের প্রাপ্য অর্থ আটকে রাখা যায় না। ন্যূনতম অংশ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতেই হবে।

এই নির্দেশের পর রাজ্য সরকার শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদন জানায়। সেই আবেদনে রাজ্যের তরফে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় প্রয়োজন। যুক্তি হিসেবে জানানো হয়, বকেয়া ডিএ মেটাতে যে বিপুল অর্থের প্রয়োজন, তার জন্য চলতি অর্থবর্ষে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই। দীর্ঘ শুনানির পর অবশেষে ৮ সেপ্টেম্বর আদালতে প্রায় সব পক্ষের বক্তব্য শোনা শেষ হয়। এরপর বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ রায়দান স্থগিত রাখে। বৃহস্পতিবার, আজ সেই বহুচর্চিত ডিএ মামলার রায় ঘোষণা করা হবে।


```