Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

পুজোর আগে রাজ্যজুড়ে আবহাওয়া অস্থির। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি, বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

 

পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 September 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে রাজ্যজুড়ে বৃষ্টি চলতে থাকবে, তবে সব জায়গায় একসাথে ভিজবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এটা বলা সম্ভব। তবে দুর্গাপুজোর সময় ১০০ শতাংশ বৃষ্টিপাত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে দুর্গাপূজার আগে আবহাওয়ার মতিগতি নিয়ে চিন্তায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে আবহাওয়ায় অস্বস্তি বাড়ছে।

এই নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও, এর কারণে রাজ্য জুড়ে আবহাওয়ায় পরিবর্তন আসছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। এই দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

আজ ও কাল দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

সোমবার ও মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে আজ এবং কাল অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

আজ অর্থার রবিবার এবং কাল সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে।


```