Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ধোনিদের জয়ের রথ থামল রাজস্থানে এসে, অশ্বিন-জাম্পা ঘূর্ণিতে হার চেন্নাইয়ের

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2023) চেন্নাইয়ের জয়ের রথ এসে থামল রাজস্থানে। ঘরের মাঠে চেন্নাইকে উড়িয়ে দিলেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের রানের পাহাড়, রবিচন্দ্রন অশ্বিন ও জাম্পার স্পিনের ঘূর্ণিতে ৩২ রানে হারল মহেন্দ্র সিং ধোনির সিএসকে (

ধোনিদের জয়ের রথ থামল রাজস্থানে এসে, অশ্বিন-জাম্পা ঘূর্ণিতে হার চেন্নাইয়ের

শেষ আপডেট: 27 April 2023 18:05

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2023) চেন্নাইয়ের জয়ের রথ এসে থামল রাজস্থানে। ঘরের মাঠে চেন্নাইকে উড়িয়ে দিলেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের রানের পাহাড়, রবিচন্দ্রন অশ্বিন ও জাম্পার স্পিনের ঘূর্ণিতে ৩২ রানে হারল মহেন্দ্র সিং ধোনির সিএসকে (CSK vs RR)।

টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন। প্রথমে ব্যাট করে বিপক্ষকে বড় রানের টার্গেট দেওয়ার পরিকল্পনা নিয়ে ঘরের মাঠে নেমে ছিলেন তিনি। বলাই চলে, সেই পরিকল্পনা সফল হয়েছে। রাজস্থানের ওপেনার যশস্বী জসওয়ালের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ম্যাচের প্রথম থেকেই বড় রানের লক্ষ্যে এগোতে থাকে রাজস্থান।

জস বাটলার (২৭), স্যামসন (১৭), শিমরন হেটমায়াররা (৮) রান না পেলেও একাই সেই খামতি মিটিয়ে দেন যশস্বী। ৪৩ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংস এদিন সাজিয়েছিলেন ৮টা চার ও ৪টে ছয় দিয়ে।

যশস্বী যখন আউট হন তখন ১৩ ওভার পরে রাজস্থানের স্কোর ১৩০ পার করে গেছে। বাকি কাজটা করে দেন ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিকল। এই জুটি ২০ ওভার শেষে রাজস্থানকে পৌঁছে দেয় ২০২ রানে। চেন্নাইয়ের হয়ে তুষার দেশপান্ডে ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন মহেশ থিকশানা ও রবীন্দ্র জাদেজা।

রাজস্থানের পাহাড় প্রমাণ রানের টার্গেটের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় চেন্নাই। ওপেনার ডেভন কনওয়ের উইকেট পড়ে যায় তাড়াতাড়ি। রান পাননি অজিঙ্কা রাহানেও (১৫)। তবে চেন্নাইয়ের অন্য ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের ২৯ বলে ৪৭ রানের ইনিংস কিছুটা রানের গতি বাড়াতে সাহায্য করে চেন্নাইয়ের।

শেষের দিকে শিবম দুবে (৫২) লড়াইয়ের চেষ্টা করেছিলেন বটে। কিন্তু কাজে এল না সেই লড়াই। মঈন আলি ও রবীন্দ্র জাদেজার ইনিংসও ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই থেমে যায় ১৭০ রানেই। রাজস্থানের হয়ে অ্যাডাম জাম্পা ৩ উইকেট ও অশ্বিন ২ উইকেট নেন। ১ উইকেট পান কুলদীপ যাদব। চেন্নাইকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজস্থান।

মাহির নির্দেশে তিনি যেন রিমোটের মতো চলেন! চেন্নাইয়ের এই তরুণ ক্রিকেটার এখন স্পটলাইটে


```