Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআই তদন্তে অনড় নির্যাতিতার পরিবার, কালীগঞ্জে নাবালিকার শেষযাত্রায় মানুষের ঢল

আইনি পথেই ন্যায় বিচার ছিনিয়ে আনার হুঁশিয়ারি।

সিবিআই তদন্তে অনড় নির্যাতিতার পরিবার, কালীগঞ্জে নাবালিকার শেষযাত্রায় মানুষের ঢল

শোকার্ত মায়ের আর্তনাদ।

শেষ আপডেট: 24 June 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরের একটা বোমা বদলে দিয়েছে হোসেন শেখের পরিবারের হালচিত্রটা। বিজয় মিছিল থেকে উড়ে আসা বোমায় মৃত্যু হয়েছে ছোট্ট তামান্না খাতুনের (Kaliganj Incident)। পরিবার তো বটেই তারপর থেকে মোলান্দি গ্রাম জুড়ে বিষণ্ণতার ছায়া।

মঙ্গলবার দুপুরে শেষযাত্রায় দেখা গেল মানুষের ঢল। সেই সঙ্গে শেষযাত্রা থেকেও সিবিআই তদন্তের (CBI Investigation) দাবিতে সরব হলেন নিহত নাবালিকার পরিবার এবং গ্রামবাসীরা। শেষ যাত্রায় হাজির ছিলেন সিপিএমের নেতা, কর্মীরাও। রাজ্য পুলিশের প্রতি তাঁরাও অনাস্থা প্রকাশ করে জানিয়েছেন, আইনি পথেই ন্যায় বিচার ছিনিয়ে আনা হবে।

মৃতর পরিবারের সাফ কথা,  “পুলিশের প্রতি আমাদের কোনও ভরসা নেই। আমরা দোষীদের শাস্তি চাই। প্রয়োজনে সব কিছু বিসর্জন দিতেও আমি রাজি।” সিবিআই তদন্তের দাবি তুলে মৃত নাবালিকার বাবা হোসেন শেখ বলেন, “ন্যায়বিচারের জন্য আমরা লড়ব। এই ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হোক।” এলাকার মানুষও হোসেন শেখের দাবিকে সমর্থন জানান। 

সোমবার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের খবরে উদ্বেল হয়ে ওঠেন কর্মী সমর্থকরা। এই বিজয় উল্লাসই হাহাকার ডেকে আনে হোসেন শেখের পরিবারে। দুপুরে তাঁর দশবছরের মেয়ে যখন বসে ভাত খাচ্ছিল, তখনই বিজয়মিছিল থেকে তাঁদের বাড়িতে বোমা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক হিংসা মোলান্দি গ্রামে নতুন নয়। ৯০ এর দশক থেকেই বাম কংগ্রেস দ্বন্দ্ব শুরু হয়েছিল। ২০১১ সালের পরে তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ ক্রমশ তীব্র হয়। ২০২২ সালে এক তৃণমূল নেতা এবং ২০২৩ সালে পুলিশ আহত হন বোমাবাজিতে। সোমবার ঘটনার পর কালীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং কড়া নজরদারি চলছে।

সোমবার রাতে ঘটনাস্থলে পৌঁছন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, বিজেপি নেতা আশিস ঘোষ সহ অন্যরা। সকলেই মৃত শিশুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। 


```