Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরির নামে কোটি টাকা আলুতে বিনিয়োগ! জীবনকৃষ্ণর ঘনিষ্ঠদের তলব শুরু ইডির

ইতিমধ্যে ইডি চাকরিপ্রার্থীদের একটি তালিকাও তৈরি করে ফেলেছে। তলব করা প্রার্থীদের মধ্যে কেউ কেউ নাকি টাকা দিয়েও চাকরি পাননি। তাঁদের বয়ানে আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে বলে মনে করছে ইডি। 

চাকরির নামে কোটি টাকা আলুতে বিনিয়োগ! জীবনকৃষ্ণর ঘনিষ্ঠদের তলব শুরু ইডির

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 September 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক প্রার্থীর থেকে টাকা নিয়ে সেই অর্থ আলু ব্যবসায় খাটিয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)— এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, চাকরির নাম করে জীবনের অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। সেই টাকার উৎস খতিয়ে দেখতেই এবার একঝাঁক প্রার্থীকে তলব করল ইডি।

ইতিমধ্যেই প্রথম দফায় ২০ জনকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে, আগামী সপ্তাহেই তাঁদের জেরা করতে চায় ইডি। ইডি-র দাবি, মোট শতাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন জীবন। কীভাবে সেই টাকার লেনদেন হয়েছিল, কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত — সবটাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি-র নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে জীবনের অ্যাকাউন্টে জমা পড়েছে বিপুল অর্থ। যদিও এই বিষয়ে নিজের অবস্থানে অনড় বিধায়ক। তাঁর দাবি, “আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে। সেই টাকাই অ্যাকাউন্টে এসেছে।” তবে তদন্তে তিনি সহযোগিতা করছেন না বলেও আদালতে জানিয়েছে ইডি।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে— অভিযোগ, প্রার্থীদের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে আলু কিনে রাখতেন জীবন। পরে বাজারদর বাড়লে সেই আলু বিক্রি করে করতেন মোটা লাভ। আলু বন্ডেও নাকি বিনিয়োগ করেছেন তিনি। অর্থাৎ, নিয়োগ দুর্নীতির টাকা ঘুরে ফিরে ঢুকেছে কৃষি ব্যবসাতেই!

ইতিমধ্যে ইডি চাকরিপ্রার্থীদের একটি তালিকাও তৈরি করে ফেলেছে। তলব করা প্রার্থীদের মধ্যে কেউ কেউ নাকি টাকা দিয়েও চাকরি পাননি। তাঁদের বয়ানে আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে বলে মনে করছে ইডি। সব মিলিয়ে চাপ বাড়ছে বড়ঞার বিধায়কের উপরে। তবে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```