Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কেন্দ্রীয় প্রকল্পের আড়ালে নারী পাচার! শিলিগুড়িতে ৫৬ জন যুবতীকে উদ্ধারের পর শুরু তদন্ত

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার ৫৬ জন যুবতীকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। 

কেন্দ্রীয় প্রকল্পের আড়ালে নারী পাচার! শিলিগুড়িতে ৫৬ জন যুবতীকে উদ্ধারের পর শুরু তদন্ত

শেষ আপডেট: 23 July 2025 18:27

সায়ন সাহা, শিলিগুড়ি

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার ৫৬ জন যুবতীকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করেছিল জিআরপি এবং আরপিএফ। রেল পুলিশের দাবি, ওই যুবতীদের পাচার করা হচ্ছিল। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করে পুলিশ।

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ঠাকুরনগরে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কৌশল্যা যোজনা এবং উৎকর্ষ বাংলার সাইনবোর্ড লাগিয়ে চলছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জিআরপির অভিযোগ, ওই সেন্টার থেকেই নারী পাচারের নেটওয়ার্ক চলত। উদ্ধার হওয়া ৫৬ জন তরুণীকে ভিন রাজ্যে বা বিদেশে পাচারের ছক ছিল। এই ঘটনায় সোমবার রাতেই চন্দ্রিমা কর এবং জিতেন্দ্রকুমার পাসওয়ান নামে দুজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ।

জিআরপি আধিকারিকরা জানিয়েছেন, জিতেন্দ্র কুমারের ছত্তিশগড় কানেকশন রয়েছে এবং ধৃত মহিলা চন্দ্রিমা কর শিলিগুড়ির বাসিন্দা বলে পুলিশকে জানালেও তার সঠিক ঠিকানা এখনও খুঁজে পাওয়া যায়নি। ধৃতদের আদালতে পাঠিয়ে ছয় দিনের হেফাজতে নিয়েছে জিআরপি।

জানা গিয়েছে, হোটেল ম্যানেজমেন্টের কোর্স করিয়ে ওই ৫৬ জন যুবতীকে ভিনরাজ্যে ইলেকট্রিক স্কুটার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার দুপুরে জিতেন্দ্রকুমারকে নিয়ে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট এবং হস্টেলে হানা দেয় জিআরপি। তিনতলা ওই বিল্ডিং ২ লক্ষ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। অভিযান চালিয়ে প্রচুর নথি উদ্ধার করে। বিল্ডিংয়ে দেখা গিয়েছে ধৃতরা মোটামুটি ব্যবসার সবকিছু গুটিয়ে নিয়েছিল। ‌ প্যাকেট বন্দি করে ফেলা হয়েছিল সমস্ত কম্পিউটার। ‌ভবনটির একেকটি ঘরে একেক রকম কাণ্ডকারখানার তথ্য পায় জিআরপি। ‌


```