Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আফ্রিকান সাফারিতে ব্যর্থতার বৃত্তে মিললেন ক্রিকেটার থেকে কোচ হওয়া দ্রাবিড়

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে যা পারেননি, সেটাই পারলেন না কোচ হিসেবেও। ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ভারতীয় দল প্রথম টেস্ট জিতেও সিরিজে হার মানে ১-২ ব্যবধানে। সেই ইতিহাস ফিরল শুক্রবার মকর সংক্রান্তির দিন কেপ

আফ্রিকান সাফারিতে ব্যর্থতার বৃত্তে মিললেন ক্রিকেটার থেকে কোচ হওয়া দ্রাবিড়

শেষ আপডেট: 14 January 2022 14:09

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে যা পারেননি, সেটাই পারলেন না কোচ হিসেবেও। ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ভারতীয় দল প্রথম টেস্ট জিতেও সিরিজে হার মানে ১-২ ব্যবধানে। সেই ইতিহাস ফিরল শুক্রবার মকর সংক্রান্তির দিন কেপ টাউনের মাঠে। কোচ হিসেবে সেই একই ব্যবধানে হারল তাঁর দল প্রোটিয়াদের কাছে। এবারও সেঞ্চুরিয়নে সিরিজে জয় দিয়ে শুরু করেছিল টিম কোহলি। পরের টেস্টে তিনি না খেললেও দল হারে জো বার্গ টেস্টে। https://twitter.com/WisdenIndia/status/1481960227117608962 ঘরের মাঠে জেতা, আর বিদেশের মাঠে টেস্টে হার, তাও আবার সেটি কোনও লড়াইবিহীন, সেটি কোচ দ্রাবিড়ের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। কিন্তু ভারতীয় দলের হারের কারণ হিসেবে উঠে আসছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, দলের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে ভারত করে ২২৩ রান, দ্বিতীয় ইনিংসে শেষ হয়ে যায় ১৯৮ রানে। চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক্যা রাহানে হয়তো ভারতের হয়ে শেষ টেস্টে খেলে ফেললেন। তাঁরা ব্যর্থ হলেন টানা। রাহানে ৬ ইনিংসে ১৩৬ রান করেছেন এবং পূজারা এই সফরে ৬ ইনিংসে মাত্র ১২৪ রান করেছেন। কোহলিও যে দারুণ ছন্দে বলা যাবে না। তাঁর ব্যাটে সেঞ্চুরি নেই দু’বছর। তাও এই সফরে ৪০-র ওপর গড় রয়েছে তাঁর। ভারতীয় দলের বোলিং ভাল হলেও দ্বিতীয় ইনিংসে চাপের মুখে দিশা হারিয়েছেন শামি, বুমরারা। না হলে শেষ টেস্টে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে কিছুই করে উঠতে পারেননি বোলাররা। দলের লোয়ার অর্ডার ব্যাটিংও ভাল মানের হয়নি। দল নির্বাচনে গলদ ছিল। রাহানে ও পূজারা খেলে গেলেও শ্রেয়স ও হনুমাকে সুযোগ দেওয়া হল না। মায়াঙ্কের বদলে গিল কিংবা বাংলার অভিমন্যু ঈশ্বরণ কেন এলেন না, সেই প্রশ্নও উঠছে।

```