Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'দলের চিঠি পাইনি, ফাঁসাচ্ছে কেউ,' অশ্লীল চ্যাটকাণ্ডে বহিষ্কার নিয়ে বললেন বামনেতা বংশগোপাল

প্রাক্তন সাংসদ ও বাম আমলের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। সে নিয়ে এবার মুখে খুললেন বংশগোপাল চৌধুরী। 

'দলের চিঠি পাইনি, ফাঁসাচ্ছে কেউ,' অশ্লীল চ্যাটকাণ্ডে বহিষ্কার নিয়ে বললেন বামনেতা বংশগোপাল

বংশগোপাল চৌধুরী

শেষ আপডেট: 27 April 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন সাংসদ ও বাম আমলের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। দলের নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হওয়ার পর কড়া পদক্ষেপ নিল সিপিএম। শনিবার রাতে আলিমুদ্দিন স্ট্রিটের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সে নিয়ে এবার মুখে খুললেন বংশগোপাল চৌধুরী। 

তিনি বলেন, "দলের তরফ থেকে আমার কাছে কোনও চিঠি আসেনি। যা আছে, তা হল নোটিফিকেশন।  গভীর রাতে সংবাদমাধ্যম থেকে কেন জানতে হবে আমাকে। আর যেটা হয়েছে, তা হল চক্রান্ত। আমাকে অপমান করার জন্য এসব করা হচ্ছে। আমি মন্ত্রী থাকাকালীনও এমন ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটানো হয়েছিল।"

তিনি আরও বলেন, "এটা এখানেই থামবে না। আমার বিরুদ্ধে আরও অনেক কিছু বলা হবে। আমাকে অপমান করা হবে। এমন নোংরামি চলতেই থাকবে। আর ফেসবুকে যে ধরনের মন্তব্য মানুষ করছে, সেগুলোকে ঘিরে আমি আইনি পদক্ষেপ নেব।"

গত রবিবার ব্রিগেড সমাবেশের পর ওই অশ্লীল চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর থেকেই দলের মহিলা কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযুক্তের বিরুদ্ধে সরব হন মুর্শিদাবাদের একাধিক মহিলা কর্মী। অপর্ণা কুমার নামে এক নেত্রীও ওই মহিলা নেত্রীর পোস্ট রিপোস্ট করে বংশগোপালকে ‘চরিত্রহীন’ বলে আক্রমণ করেন। দলের অভ্যন্তরে তীব্র চর্চা তৈরি হয়।

শেষমেশ গত রবিবার ব্রিগেড সমাবেশের পর ওই অশ্লীল চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর থেকেই দলের মহিলা কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযুক্তের বিরুদ্ধে সরব হন মুর্শিদাবাদের একাধিক মহিলা কর্মী। অপর্ণা কুমার নামে এক নেত্রীও ওই মহিলা নেত্রীর পোস্ট রিপোস্ট করে বংশগোপালকে ‘চরিত্রহীন’ বলে আক্রমণ করেন। দলের অভ্যন্তরে তীব্র চর্চা তৈরি হয়।

এ বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, "বিষয়টি দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি খতিয়ে দেখছে। রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।" যদিও অভিযুক্ত বংশগোপাল নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন এবং দাবি করেন, দলের ভেতর একটি লবি তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছে। অবশেষে শনিবার রাতে আলিমুদ্দিন সূত্রে জানা যায়, দল থেকে বহিষ্কার করা হয়েছে বংশগোপাল চৌধুরীকে। 

উল্লেখ্য, অভিযুক্ত মহিলা নেত্রী, যিনি জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর, জানিয়েছেন, তিনি দলের হয়ে নানা সামাজিক কাজ করেন এবং সেগুলি ফেসবুকে পোস্ট করেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মনিটাইজেশন ভেরিফায়েড। প্রথমদিকে বংশগোপাল তাঁর পোস্টে উৎসাহমূলক মন্তব্য করতেন। পরে, অভিযোগ, একদিন মধ্যরাতে বংশগোপাল তাঁকে অশ্লীল বার্তা পাঠানো শুরু করেন।


```