Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Covid Surge : এশিয়া জুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Surge)। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে বল

Covid Surge : এশিয়া জুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

শেষ আপডেট: 18 March 2022 11:55

দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Surge)। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে বলা হয়েছে, কোভিড প্রতিরোধে (Covid Surge) পাঁচ দফা কর্মসূচি পালন করে যেতে হবে। সেগুলি হল, 'পরীক্ষা করা, কোভিড রোগীকে চিহ্নিত করা, তাঁর চিকিৎসা করা, কোভিড বিধি পালন করা এবং ভ্যাকসিন দেওয়া' (Covid Surge)। একইসঙ্গে আর্থিক ও সামাজিক কার্যকলাপও চালু করতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, (Covid Surge) টেস্টিং যেন কমানো না হয়। কোভিডের নতুন কোনও ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ছে কিনা সেদিকে নজর রাখা প্রয়োজন। সেই সঙ্গে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষকে উৎসাহ দিতে হবে।

জরুরি বৈঠক (Covid Surge)

বিশ্বের কয়েকটি প্রান্তে ফের কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরে গত ১৬ মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জরুরি বৈঠকে বসে। সেখানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য। পরে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়, যত বেশি সংখ্যক কোভিড রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করতে হবে। কোভিড পরিস্থিতির ওপরে কড়া নজর রাখতে হবে। শুক্রবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৫২৮ জন।

এই নিয়ে দেশে মোট ৪ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ৫ জন কোভিডে আক্রান্ত হলেন। এখন ভারতে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ২৯ হাজার ১৮১ জন। ৬৮৫ দিন পরে অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে ৩০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪৯ জন কোভিড রোগী। এই নিয়ে দেশে অতিমহামারীতে মারা গেলেন ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জন।

আরও পড়ুন : Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী'র প্যাকেজ বাড়ানো এবং বকেয়া মেটানোর আর্জি, স্বাস্থ্যভবনে চিঠি বেসরকারি হাসপাতালের


```