Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Covid 19: বাংলায় এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেরোল, কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

 সাধারণ মানুষকে আবার মাস্ক পরার এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Covid 19: বাংলায় এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেরোল, কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 May 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশের সঙ্গে গুটি গুটি পায়ে বাংলাতেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ (Covid 19)! সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বাংলায় কোভিড পজিটিভ (Covid positive ) রোগীর সংখ্যা ১১৬ জন! অথচ ২৬ মে এই সংখ্যাটা ছিল মাত্র ১৪!

হঠাৎ করে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমজনতার মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। এর মধ্যে শুক্রবারই নতুন করে ৫৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের পরামর্শ, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে অধিকাংশ জনেরই মৃদু উপসর্গ রয়েছে।

খড়গপুর আইআইটির এক গবেষক ছাত্রও করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, ‘আমরা আইআইটি খড়্গপুরের এক গবেষকের কোভিড আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে পেয়েছি। উপসর্গ আগের মতোই। স্বাদ-গন্ধ না পাওয়া, জ্বর-সর্দি, কাশি প্রভৃতি। মৃদু উপসর্গ থাকলে এবং ভ্যাকসিন নেওয়া থাকলে ভয়ের কিছু নেই।’ 

পাশপাশি, সাধারণ মানুষকে আবার মাস্ক পরার এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে।  চিন্তা না করে সকলকে সামাজিক বিধি মেনে চলার বার্তা দেন তিনি।

আক্রান্তদের মূলত মাথাব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, পেটব্যথা বা পাতলা পায়খানার সমস্যা দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, কলকাতায় মোট ২১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। বাকি আক্রান্ত জেলার। এদের মধ্যে অনেকে কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে যেমন ভর্তি রয়েছেন তেমনই জেলাতেও করোনা রোগীর খোঁজ মিলেছে। তবে হাসপাতাল সূত্রের খবর, কারওই অবস্থা গুরুতর নয়। তবুও সতর্কতা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের।

প্রসঙ্গত, সারা দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। বিশেষ করে মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, কেরল, তামিলনাড়ু ও দিল্লির মতো রাজ্যগুলিতে। সামনে এসেছে কোভিডের দু'টি সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7। এই দুই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে পরীক্ষায় এই দুই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।


```