Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

একমাত্র মেয়ের মৃত্যুতে অবসাদ, লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির

 চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় কোনওমতে উদ্ধার করা হল তাঁদের।

একমাত্র মেয়ের মৃত্যুতে অবসাদ, লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির

লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার দম্পতি

শেষ আপডেট: 17 May 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় কোনওমতে উদ্ধার করা হল তাঁদের। এই ঘটনায় শনিবার সকালে শোরগোল পড়ল হাওড়ায়।

এদিন সকালে সালকিয়া বাঁধাঘাট থেকে ভূতল পরিবহণের একটি লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলা যাচ্ছিল লঞ্চটি। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। তাঁদের ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তৎপরতার সঙ্গে সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসা করানো হয় দুজনের। এখন শারীরিকভাবে সুস্থ আছেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতি একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই তাঁরা নিজেদের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলছে।


```