Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গম্ভীরের বাড়িতে দীর্ঘ বৈঠক, কথা হয়েছে আগারকরের সঙ্গেও, এগিয়ে কি গিল?

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গিল সম্প্রতি দিল্লিতে ভারতের কোচ গৌতম গম্ভীরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচ ঘণ্টা কথাও হয়েছে। 

গম্ভীরের বাড়িতে দীর্ঘ বৈঠক, কথা হয়েছে আগারকরের সঙ্গেও, এগিয়ে কি গিল?

শুভমান গিল ও গৌতম গম্ভীর

শেষ আপডেট: 17 May 2025 15:21

দ্য ওয়াল ব্যুরোরোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের (Rohit Sharma Retirement) পর ক্রিকেট বিশ্বে একটা প্রশ্ন খুব ঘুরপাক পাচ্ছে, কে হবেন ভারতের (India) পরবর্তী টেস্ট অধিনায়ক (Next Test Captain)? এই দৌড়ে প্রবল ভাবে রয়েছেন শুভমান গিল (Shubman Gill) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এদিকে, অধিনায়ক হিসাবে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin) আবার পছন্দ রবীন্দ্র জাদেজা (Ravendra Jadeja)

অশ্বিনের মত হল, গিলকে পরবর্তীতে অধিনায়ক করা যেতেই পারে। কিন্তু অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁকে আপাতত সহ-অধিনায়ক করা হোক, আর অধিনায়ক করা হোক রবীন্দ্র জাদেজাকে। ভারতের এই কিংবদন্তি স্পিনার বলেছেন, “আপনি যদি একজন নতুন ব্যক্তিকে অধিনায়ক হিসাবে বেছে নিতে ইচ্ছুক হনতাহলে আমি বলব কেন তাঁকে পূর্ণকালীন দায়িত্ব দেওয়ার আগে দুই বছরের জন্য একজন অভিজ্ঞ ব্যক্তির অধীনে রাখা হবে না। আর সেই অভিজ্ঞ ব্যক্তি হলেন জাদেজা।”

উল্লেখ্য, বিরাট কোহলি এবং রোহিতের টেস্ট থেকে অবসরের পরজাদেজা ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তাঁর ৮০ টেস্টে ৩৩৭০ রান এবং ৩২৩ উইকেট রয়েছে। 

এদিকে, ভারতের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআইয়ের (BCCI) একটি প্রভাবশালী মহল অধিনায়ক হিসাবে চাইছে বুমরাহকে। কিন্তু এই ফাস্ট বোলারের প্রধান সমস্যা হল টানা টেস্ট খেলার ধকল তিনি কতটা নিতে পারবেন। 

বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসাবে এগিয়ে আছেন। পাশাপাশি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাবভাব দেখে মনে হচ্ছে শুভমান গিলকেই তাঁর পছন্দ। 

৭ মে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন রোহিত শর্মা। তারপর থেকে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে তীব্র জল্পনা চলছে। বেশিরভাগ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ এবং কেএল রাহুলের মধ্যে অধিনায়কের দৌড় চলছে। নতুন অধিনায়ক ২০ জুন থেকে শুরু হওয়া ভারতের ইংল্যান্ড সফর থেকে দায়িত্ব নেবেন।

এদিকে, টাইমস অ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছেগিল সম্প্রতি দিল্লিতে ভারতের কোচ গৌতম গম্ভীরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে চার থেকে পাঁচ ঘণ্টা কথাও হয়েছে। এতে আরও বলা হয়েছেবিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) ৬ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫ ম্যাচের পর গিলের সঙ্গে দেখা করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিসিসিআই শুভমান গিলকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসাবে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, "জিটি-কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গিল চিত্তাকর্ষক নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছেন। চলতি আইপিএলে দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে


```